Breaking News
 
বিক্ষোভের জেরে দিল্লি অবরুদ্ধ কেন? যান চলাচল স্বাভাবিক রাখার নির্দেশ সুপ্রিম কোর্টের Anubrata Mandal: কেষ্টর নিরাপত্তায় রাজ্য সরকারের বড় পদক্ষেপ, এবার সশস্ত্র দেহরক্ষী পেলেন অনুব্রত Humayun Kabir: ‘২০২৯-এর পর দুবাই চলে যাব’, রেজিনগরে হারতেই বড় ঘোষণা হুমায়ুন কবীরের! WB By-Elections: নন্দীগ্রাম-রেজিনগরে বিজেপির জয়জয়কার, ‘কংগ্রেস মরা দল’ কটাক্ষ শুভেন্দুর, সংখ্যালঘুদেরও ধন্যবাদ মুখ্যমন্ত্রীর President Murmu to meet I.N.D.I.A. bloc leaders: জ্ঞানেশের পদত্যাগের দাবিতে একজোট ইন্ডিয়া, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে মমতা-রাহুলরা Appointment Letter for an Athlete: খেলার মাঠে সাফল্যের স্বীকৃতি, ৭৮ পদকজয়ী ক্রীড়াবিদকে সরকারি চাকরির পথে রাজ্য সরকার

 

Horoscope

3 years ago

Aajker Rashifal : আজকের দিন ৭ই জুলাই ২০২৩ , কেমন যাবে আপনার সারাদিন জেনে নিন বিস্তারে

Rashifal (Symbolic Picture)
Rashifal (Symbolic Picture)

 

মেষ রাশিঃ ব্যবসায় সমস্যা বাড়তে পারে। বন্ধুদের দিক থেকে খারাপ কিছু ঘটতে পারে। বাইরের অশান্তি বাড়িতে আসতে পারে। ব্যবসায় ঝুঁকি থাকবে, কিন্তু লাভ বাড়বে। যুক্তিপূর্ণ কথা সুনাম বাড়াতে পারে। স্ত্রীর সঙ্গে বিবাদের জন্য ভ্রমণ বন্ধ হতে পারে। খারাপ কথা বলার জন্য অনুশোচনা। জ্যোতিষচর্চা থেকে আয় হতে পারে। 


বৃষ রাশিঃ ব্যবসায় একটু চাপ বাড়তে পারে। বুদ্ধির ভুলে কাজে ত্রুটি হতে পারে। স্ত্রীর জন্য মায়ের সঙ্গে বিবাদ ও মনঃকষ্ট। প্রেমের ব্যাপারে আনন্দ পাবেন, তবে চিন্তাও বাড়বে। পিতার সঙ্গে আলোচনায় লাভবান হবেন। আপনার পছন্দ মতো কাজ পেয়ে যেতে পারেন। ব্যবসায় নতুন যোগাযোগ হতে পারে।  


মিথুন রাশিঃ পড়াশোনার জন্য কোনও উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে আলোচনা। পিঠের যন্ত্রণা বৃদ্ধি পাবে। নতুন কাজের বিষয়ে সুনাম বাড়তে পারে। ব্যবসায় আয় বাড়বে। সেবামূলক কাজে সাফল্য লাভ। তর্ক থেকে দূরে থাকুন। ব্যবসায় পুরনো অশান্তি ফিরে আসতে পারে। দরকারি আলোচনা আজকের মধ্যে সেরে ফেলুন। 


কর্কট রাশিঃ সম্পত্তির ব্যাপারে সুরাহা হওয়ার সম্ভাবনা। ব্যবসায় অশান্তি হতে পারে। দূরে বাসরত কোনও আত্মীয়ের খবর আসতে পারে। প্রেমে অশান্তি বৃদ্ধি পেতে পারে। পেটের সমস্যায় ভোগান্তি। নিজের লক্ষ্যে স্থির থাকুন, লাভবান হতে পারেন। 


সিংহ রাশিঃ কোনও মহিলার প্রতি আসক্তি বৃদ্ধি। বেকারদের জন্য কাজের ভাল যোগাযোগ হতে পারে। ব্যবসায় ক্ষতি হওয়ার সম্ভাবনা। খরচ বৃদ্ধি পাওয়ার জন্য মাথাগরম। কোনও অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে ধর্ম নিয়ে আলোচনা করার সুযোগ পাবেন। প্রতিবেশীর ঝামেলায় বেশি কথা না বলাই শ্রেয়।  


কন্যা রাশিঃ সন্তানের জন্য খরচ বাড়তে পারে। নিজের মতে কিছু করার জন্য কর্মস্থানে বিবাদ বৃদ্ধি। বেকারদের জন্য চাকরির সুযোগ আসতে পারে। আশানুরূপ আয় বৃদ্ধির যোগ। প্রতিবেশীর সঙ্গে বিবাদে যাবেন না। পেটের সমস্যার জন্য দুপুরের পরে কাজের ক্ষতি। কারও কাছ থেকে দামি কোনও উপহার না নেওয়াই ভাল হবে। শরীরের যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে এবং আলস্য বাড়বে। 


তুলা রাশিঃ শত্রুভয় বাড়তে পারে। চিকিৎসার খরচ বৃদ্ধি। কর্মস্থানে সম্মান বাড়তে পারে। পিতার জন্য বিপদ থেকে উদ্ধার। বাড়তি খরচ হতে পারে। প্রিয়জনের জন্য মনঃকষ্ট। দূরের বন্ধুর সঙ্গে যোগাযোগ। সহকর্মীদের সঙ্গে ভাল ব্যবহারের জন্য সুনাম পাবেন। 


বৃশ্চিক রাশিঃ একটু সাবধানে চলাফেরা করুন, বিপদের যোগ আছে। কোনও একটি কাজ নিয়ে ব্যস্ত হতে হবে। শিল্পীদের জন্য ভাল সময়। রক্তচাপ ও পেটের সমস্যা বাড়তে পারে। পড়াশোনায় অসুবিধা দেখা দিতে পারে। ব্যবসায় লাভ বৃদ্ধি পাবে। ভ্রমণে না যাওয়াই ভাল হবে, কষ্ট বাড়তে পারে। 


ধনু রাশিঃ চাকরির স্থানে উন্নতির সুযোগ কাজে লাগান। বন্ধুর কারণে বিপদে পড়তে পারেন। আগুন থেকে বিপদের সম্ভাবনা দেখা যাচ্ছে। তর্কে জয়লাভ করায় আনন্দ। আর্থিক চাপ বাড়তে পারে। সংসারের জন্য অনেক করেও বদনাম জুটবে। মাথার যন্ত্রণা বাড়তে পারে। পিতা-মাতার চিকিৎসার খরচ বাড়তে পারে। দাম্পত্য বিবাদ বিচ্ছেদ পর্যন্ত যেতে পারে। 


মকর রাশিঃ  প্রেমের জন্য বাড়িতে বিবাদ হতে পারে। চাকরির স্থানে কাজের চাপ বৃদ্ধি পাবে।। ব্যবসায় বাড়তি লাভ হতে পারে। প্রিয়জনের কাছ থেকে আঘাত পেতে পারেন। বন্ধুদের সঙ্গে অর্থব্যয় হতে পারে। দূরে কোথাও ভ্রমণের ব্যাপারে আলোচনা হতে পারে। যে কোনও স্থান থেকে অর্থ আসতে পারে।  


কুম্ভ রাশিঃ লিভারের সমস্যা বাড়তে পারে। প্রিয়জনের খারাপ খবর বাড়িতে আসতে পারে। বৃথা ভ্রমণ হতে পারে। সামাজিক কাজের দায়িত্ব বাড়তে পারে। নেশার প্রতি আসক্তি বৃদ্ধি পাবে। ভুল কথার জন্য বিবাদ হতে পারে। কোনও কারণে সম্মান নষ্ট হতে পারে। সন্তানের ব্যবহারে মনে আঘাত পাবেন। 


মীন রাশিঃ সন্তানের জন্য খরচ বাড়তে পারে। একটু সাবধানে চলাফেরা করা দরকার, আঘাত লাগতে পারে। স্ত্রীর প্রতি অভিমান বাড়তে পারে। কাজের চাপের জন্য শরীরের কষ্ট বৃদ্ধি। সম্পত্তির ব্যাপারে খরচ বাড়তে পারে। উপহার পাওয়ায় আনন্দ। মিথ্যা অপবাদ কপালে জুটতে পারে। প্রেমে আনন্দ লাভ। বাড়তি খরচের জন্য বাড়িতে বিবাদ।

You might also like!