Breaking News
 
বিক্ষোভের জেরে দিল্লি অবরুদ্ধ কেন? যান চলাচল স্বাভাবিক রাখার নির্দেশ সুপ্রিম কোর্টের Anubrata Mandal: কেষ্টর নিরাপত্তায় রাজ্য সরকারের বড় পদক্ষেপ, এবার সশস্ত্র দেহরক্ষী পেলেন অনুব্রত Humayun Kabir: ‘২০২৯-এর পর দুবাই চলে যাব’, রেজিনগরে হারতেই বড় ঘোষণা হুমায়ুন কবীরের! WB By-Elections: নন্দীগ্রাম-রেজিনগরে বিজেপির জয়জয়কার, ‘কংগ্রেস মরা দল’ কটাক্ষ শুভেন্দুর, সংখ্যালঘুদেরও ধন্যবাদ মুখ্যমন্ত্রীর President Murmu to meet I.N.D.I.A. bloc leaders: জ্ঞানেশের পদত্যাগের দাবিতে একজোট ইন্ডিয়া, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে মমতা-রাহুলরা Appointment Letter for an Athlete: খেলার মাঠে সাফল্যের স্বীকৃতি, ৭৮ পদকজয়ী ক্রীড়াবিদকে সরকারি চাকরির পথে রাজ্য সরকার

 

Horoscope

3 years ago

Rashifal : আজকের দিন ২৭ অগস্ট, ২০২৩, কেমন যাবে আপনার সারাদিন জেনে নিন

Bengali Rasifal (Symbolic Picture)
Bengali Rasifal (Symbolic Picture)

 

মেষ রাশিঃ ধর্মীয় কাজে দান করতে হতে পারে। পারিবারিক বিরোধ অনেক দূর পর্যন্ত যাবে। সকালের দিকে কোনও ক্ষতি হতে পারে। ব্যবসা নিয়ে চিন্তা বৃদ্ধি। বন্ধুদের কাছ থেকে সাহায্য পেতে পারেন। পেটের কষ্ট থাকবে। কর্মচারীর জন্য ব্যবসা বাড়ানোর সুযোগ আসতে পারে। 


বৃষ রাশিঃ ব্যবসার ক্ষেত্রে বুদ্ধির পরিচয় দিতে হবে। কোনও নামী প্রতিষ্ঠানে কাজের ব্যাপারে আলোচনা হতে পারে। ক্রোধ সম্বরণ করতে হবে। সম্পত্তির ব্যাপারে মা-বাবার সঙ্গে বিবাদ। আইনি কাজের জন্য খরচ বৃদ্ধি পাবে। বাড়ির বাইরে বিবাদ বাধতে পারে। কর্মস্থানে আপনাকে কারও কথা মতো চলতে হতে পারে। আত্মীয়দের কাছ থেকে সাহায্য পাবেন না। অতিরিক্ত কথায় সংসারে বিবাদ হতে পারে।  


মিথুন রাশিঃ সন্তানের লেখাপড়ার জন্য চিন্তা বৃদ্ধি পেতে পারে। পেটের সমস্যা দেখা দিতে পারে। ব্যবসায় ক্ষতি নিয়ে দুশ্চিন্তা। বাড়তি খরচের জন্য স্ত্রীর সঙ্গে বিবাদ হতে পারে। বুদ্ধির ভুলে কোনও ক্ষতি হতে পারে। পিতার শরীর নিয়ে চিন্তা বৃদ্ধি পেতে পারে। পড়াশোনার জন্য চিন্তা বৃদ্ধি। লোকে দুর্বলতার সুযোগ নিতে পারে। 


কর্কট রাশিঃ উচ্চশিক্ষার জন্য বিদেশযাত্রার যোগ। কর্মস্থানে অশান্তি বৃদ্ধি পাবে। একা থাকতে ভাল লাগবে। জমি-বাড়ি কেনার প্রস্তাব আসতে পারে। কর্মস্থানে বিবাদ অনেক দূর যাবে, একটু সাবধান থাকুন। সংসারের অতিথির কারণে ব্যয় বাড়তে পারে। কাউকে কটুকথা বলার জন্য অনুতপ্ত হতে পারেন। লিভারের সমস্যা বাড়তে পারে। 


সিংহ রাশিঃ কোনও আত্মীয়ের বাড়িতে ভ্রমণ হতে পারে। প্রেমের ক্ষেত্রে আঘাত পেতে পারেন। খেলাধুলায় সাফল্য পেতে পারেন। বাড়তি খরচের জন্য চিন্তা বাড়তে পারে। শেয়ারে লগ্নির ব্যাপারে সাবধান থাকুন। পড়াশোনার জন্য সুনাম বাড়তে পারে। 


কন্যা রাশিঃ সম্পত্তি নিয়ে অশান্তি হতে পারে। সন্তানদের নিয়েও অশান্তি হতে পারে। এই সব অশান্তির জন্য মন ভাল থাকবে না। রক্তচাপ বাড়তে পারে। পূজাপাঠের জন্য খরচ বাড়তে পারে। আর্থিক চাপ বাড়তে পারে। সংসারের জন্য অনেক করেও বদনাম হতে পারে। 


তুলা রাশিঃ বাড়তি খরচের যোগ। বন্ধুদের নিয়ে বাড়িতে অশান্তি হতে পারে। কোনও ভাল কাজে অর্থব্যয়। বাড়িতে কোনও খারাপ খবর আসার সম্ভাবনা। মাথার যন্ত্রণা হতে পারে। দুপুরের পরে কারও প্রতি আপনার ব্যবহার খারাপ হতে পারে। ব্যবসায় বাড়তি লাভের আশা না করাই ভাল হবে। প্রিয়জনের কাছ থেকে আঘাত পেতে পারেন। 


বৃশ্চিক রাশিঃ স্ত্রীর সঙ্গে বিবাদ হওয়ার জন্য কোনও ক্ষতি হতে পারে। বাড়িতে বাড়তি খরচের জন্য গুরুজনের সঙ্গে অশান্তি। ব্যবসায় চাপ বৃদ্ধি। প্রেমে আঘাত পেতে পারেন। সন্তানের জন্য চিন্তা ও খরচ বাড়তে পারে। অতিরিক্ত পরিশ্রমে ক্রোধ বৃদ্ধি পেতে পারে। প্রতিবেশীরা আপনাকে সাহায্যের জন্য ডাকতে পারেন। 


ধনু রাশিঃ পশুপাখি নিয়ে আনন্দ পেতে পারেন। সংসারের জন্য ব্যয় বাড়তে পারে। ব্যবসায় ভাল সুযোগ কাজে লাগান। চিকিৎসার জন্য খরচ ও চিন্তা বৃদ্ধি। শরীরের ক্ষমতা অনুযায়ী কাজ করুন। সংসারে ঝামেলার জন্য পরিবেশ নিয়ন্ত্রণে থাকবে না। কাজের নতুন যোগাযোগ হতে পারে। 


মকর রাশিঃ ব্যবসায় নতুন ব্যবস্থা। কারও চিকিৎসার জন্য খরচ বৃদ্ধি পাবে। চাকরির স্থানে তর্ক হতে পারে। ব্যবসার ব্যাপারে চিন্তা কমবে। মানসিক কষ্ট পেতে পারেন। প্রেমের জন্য বাড়িতে বিবাদ। আর্থিক চাপ বাড়তে পারে। বুদ্ধির অপপ্রয়োগ না করলে সাফল্য লাভ। কর্মক্ষেত্রে আপনাকে প্রচুর হিংসার মুখে পড়তে হবে। 


কুম্ভ রাশিঃ  সন্তানের ব্যাপারে চাপ বাড়তে পারে। পেটের কষ্ট বাড়তে পারে। কাজের সুফল পেতে পারেন। বাড়িতে কোনও ভুল কাজ করার জন্য অনুতাপ। আধ্যাত্মিক ব্যাপারে আসক্তি বাড়তে পারে। ব্যবসায় ফল মধ্যম। পরিশ্রম হবে প্রচুর। বাইরের লোকের জন্য স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি হতে পারে। 


মীন রাশিঃ খরচের ব্যাপারে চিন্তা বাড়তে পারে। অতিরিক্ত কথা বলার জন্য কর্মস্থানে বিবাদ। ব্যবসায় লোকের সঙ্গে তর্ক। সন্তানের জন্য চিন্তা। পেটের সমস্যা বৃদ্ধি। দুপুরের পরে ব্যবসা ভাল যাবে, কিন্তু প্রতিযোগিতা বৃদ্ধি পাবে। চাকরির ক্ষেত্রে প্রচুর কষ্ট করতে হবে। 


You might also like!