Breaking News
 
WB New Airport : আকাশপথে বাংলার নতুন দিগন্ত! ৪ বিমানবন্দর চালুতে মউ স্বাক্ষর, কলকাতা-ইউরোপ সরাসরি বিমান চালানোর আর্জি মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: পুজোর আগে ‘কল্পতরু’ শুভেন্দু! ১৪,৪৫৪ নিয়োগ থেকে কর্মবন্ধুদের ভাতা বৃদ্ধি, মমতার মেডিক্যাল রিপোর্ট ইস্যুতেও বার্তা মুখ্যমন্ত্রীর Milan Pradhan: নন্দীগ্রাম ভোটের আগে বড় স্বস্তি, সুপ্রিম কোর্টে মিলন প্রধানের অন্তর্বর্তী জামিন বহাল Bank Fraud Case: ব্যাঙ্ক প্রতারণা মামলায় বড় পদক্ষেপ, ওড়িশা থেকে কলকাতা, একাধিক জায়গায় ইডির হানা SIR row: এসআইআর নিয়ে জ্ঞানেশকে নোটিস শীর্ষ আদালতের, তবে সাসপেনশনের আবেদন খারিজ মঙ্গলবার উপনির্বাচন, তার আগেই নন্দীগ্রামের আইসি বদল! দায়িত্বে জেলার ট্রাফিক ইনচার্জ

 

Health

2 years ago

Health Tips: কয়েক চুমুকেই নিমেষে উধাও গ‍্যাস! এই ‘৩’ জাদু পানীয়তে সুস্থ হবেন চটজলদি

Gas Problem (File Picture)
Gas Problem (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বহু মানুষ যা খায় তারপরেই মাথা যন্ত্রণা, পেটে হালকা ব্যথা, বমি বমি ভাব— গ্যাসের এই লক্ষণগুলি দেখা দেয়। অনেক ক্ষণ না খেয়ে থাকলে কিংবা বাইরের খাবার খেলে সাধারণত গ্যাস-অম্বলের সমস্যা হয়। চিকিৎসকরা জানাচ্ছেন, বেশি ফাইবার, চর্বি, অত্যধিক নুন যুক্ত খাবার খেলেও পেটে গ্যাস হতে পারে।

দুগ্ধজাত খাবার, গ্লুটেন বা ফ্রুক্টোজ যুক্ত খাবারও কিন্তু গ্যাসের সমস্যার কারণ হতে পারে। খাওয়ার পর কি প্রায়শই গ্যাস হয়? এমন হলে অতি অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

কিন্তু তৎক্ষণাৎ স্বস্তি পেতে ঘরের ৩ বিশেষ পানীয় সাহায্য করবে। ভরপেট খেয়ে ওঠার পর যদি এমন হয়, তাহলে কোন পানীয়গুলি খাবেন?

শসার শরবতপেটের স্বাস্থ্য ভাল রাখতে শসার মতো উপকারী বস্তু খুব কম আছে। গ্যাস হলে তা নিমেষে কমাতে শসা দারুণ কাজ করে। কী ভাবে বানাবেন এই শরবত? ২ টেবিল চামচ দই, পুদিনা পাতা, আদা কুচি, মৌরি এবং সামান্য জল— এই উপকরণগুলি একসঙ্গে মিশিয়ে মিক্সিতে ঘুরিয়ে নিলেই তৈরি এই ম‍্যাজিক পানীয়।

তরমুজের শরবতপুষ্টিবিদরা জানাচ্ছেন, তরমুজে জলের পরিমাণ অনেক বেশি। ফলে পেট ভার হওয়ার কোনও আশঙ্কা নেই। তাই গ্যাসের সমস্যা দূর করতে অনায়াসে ভরসা রাখতে পারেন তরমুজের শরবতে। কী ভাবে বানাবেন? কয়েক টুকরো তরমুজ, আনারস, শসা এবং আদার পাতলা টুকরো— এই সব উপকরণ দিয়ে একটি পানীয় তৈরি করে নিন। নিমেষে উপকার মিলবে।

আদা চাশরীর সুস্থ রাখতে আদার জুড়ি মেলা ভার। ঠান্ডা লাগা থেকে গ্যাসের সমস্যা— সবেতেই আদা দারুণ কাজ করে। গ্যাসের সমস্যা কমাতে ভরসা রাখতে পারেন এই পানীয়ে। বানানোর পদ্ধতি খুবই সহজ। ১ চা চামচ মৌরি, জিরে, এক চিমটে হলুদ, ২টি লবঙ্গ এবং অবশ্যই আদা, সব একসঙ্গে ফুটিয়ে নিন। একটু ঠান্ডা হলে খেয়ে নিন। উপকার পাবেন।

You might also like!