Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Game

2 years ago

Women's Football World Cup:মহিলা ফুটবল বিশ্বকাপ : গোল্ডেন বুট, বল ও গ্লাভস জিতলেন যারা

Women's Football World Cup
Women's Football World Cup

 

সিডনি, ২১ আগস্ট : সবচেয়ে বেশি দর্শকের উপস্থিতিতে শেষ হয়েছে এবারের মহিলা বিশ্বকাপের আসর। ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। এবার বিশ্বকাপের টুর্নামেন্ট সেরা ফুটবলার হয়েছেন স্পেনের আতানা বোনমতি। বার্সেলোনার মিডফিল্ডারের হাতে উঠেছে গোল্ডেন বল।

ফাইনালে ইংল্যান্ড হারলেও ইংল্যান্ড গোলরক্ষক মেরি আর্পস কিন্তু জিতে নিয়েছেন গোল্ডেন গ্লাভস। ইউরো জিতে ২০২২ সালের ইউরোতেও সেরা হয়েছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের এই গোলরক্ষক। এবারও ইংল্যান্ডকে ফাইনালে নিয়ে যেতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন তিনি। যার পুরস্কার হিসেবে পেলেন গোল্ডেন গ্লাভস।

আর বিশ্বকাপের মর্যাদাপূর্ণ অ্যাডিডাস গোল্ডেন বুট জিতেছেন জাপানের ফুটবলার হিমাতা মিয়াজাউয়া। প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন জাপানের এবারের বিশ্বকাপ অভিযান থেমে যায় কোয়ার্টার ফাইনালে সুইডেনের কাছে হেরে। এবার দলটির ২৩ বছর বয়সী হিমাতা পাঁচ গোল করে আসরের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন।


You might also like!