Breaking News
 
Sonia Gandhi Book Controversy: ‘বালাসাহেবের অপমান মানব না’, সোনিয়ার বই ঘিরে শিব সেনার দুই শিবিরে নতুন সংঘাত Samik Bhattacharya: ‘চিন্ময় প্রভুকে আটকে রাখা মানে...’, বাংলাদেশ সরকারকে নিশানা করে কী বললেন শমীক ভট্টাচার্য? CM Suvendu Adhikari: মমতা জমানায় বঞ্চিত আদিবাসীরা! উন্নয়নের আশ্বাস দিয়ে জনজাতিদের সঙ্গে নাচলেন শুভেন্দু TMC MP Controversy: ফের তৃণমূলের অন্দরে সংঘাত! কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দুকে চিঠি আখরুজ্জামানের Surya Kant insult: এজলাসেই প্রধান বিচারপতিকে ‘অযোগ্য’ আক্রমণ! বিতর্কিত আইনজীবীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ সুপ্রিম কোর্টের SFI-ABVP Clash: বাম বনাম এবিভিপি, বইপাড়ায় ধুন্ধুমার! বিমান বসুকে লক্ষ্য করে স্লোগান, পালটা জবাব প্রবীণ নেতার

 

India vs. Brazil match: ভারত বনাম ব্রাজিল ম্যাচের টিকিট কখন এবং কীভাবে কিনবেন

India vs Brazil Football Friendly
India vs Brazil Football Friendly

 

কলকাতা, ২ সেপ্টেম্বর : আগামী মাসের ৩ অক্টোবর কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে ভারত ও ব্রাজিলের মধ্যকার আন্তর্জাতিক প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে। প্রস্তুতিমূলক এই ম্যাচটি দেখার জন্য ভারতীয় ফুটবল সমর্থকরা উন্মুখ হয়ে আছে।

ভারত বনাম ব্রাজিল ম্যাচের টিকিট কখন এবং কীভাবে কিনবেন?

ভারত বনাম ব্রাজিল আন্তর্জাতিক প্রীতি ম্যাচের টিকিট বুধবার , ২ সেপ্টেম্বর ২০২৬ বিকেল ৪:০০ টা থেকেই District by zomato -র অ্যাপ এবং ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।

এই অ্যাপে ম্যাচের টিকিটের জন্য আলাদা উইন্ডো করে দেওয়া হয়েছে। এমনকি, টিকিট ছাড়লেই যাতে ফুটবলপ্রেমীরা যাতে দ্রুত জানতে পারেন, সেজন্য ‘Notify Me' অপশনও রয়েছে। ফলে, টিকিট কাটা খুবই সহজ।

তবে টিকিটের দাম এখনও জানায়নি সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। সূত্রের খবর অনুযায়ী, টিকিটের সর্বনিম্ন দাম হতে পারে ১০০০ টাকা। মাঝামাঝি একটি স্লটের দাম ২০০০-২৫০০ টাকার মধ্যে হতে পারে এবং আরেকটি ৫০০০ টাকার হওয়ার সম্ভাবনা রয়েছে। আর ভিভিআইপি বক্সের টিকিটের দাম হতে পারে ২২০০০-২৫০০০ টাকা।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…