Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Game

2 years ago

History of the Olympics: আগামীকাল অলিম্পিকের ইতিহাসে কালো দিন!

Tomorrow is a black day in the history of the Olympics!
Tomorrow is a black day in the history of the Olympics!

 

কলকাতা, ৪ সেপ্টেম্বর: মিউনিখ অলিম্পিক, ১৯৭২। ২১ আগস্ট, ১৯৫ টি দেশের ৭,১৭৩ ক্রিড়াবিদ নিয়ে গেমসের উদ্বোধন হয়। কিন্তু দুই সপ্তাহ চলার পর সেপ্টেম্বরের ৫ তারিখ মিউনিখ অলিম্পিকে ঘটে সেই মর্মান্তিক ঘটনা। সেদিন সকালে মুখোশধারী কিছু প্যালেস্টাইনী সন্ত্রাসীরা গেমসে অংশ নেয়া ইসরায়েলের দলকে আক্রমণ করে। সন্ত্রাসীরা ২ জনকে হত্যা করে এবং ৯ জন ইসরাইলিকে বন্দি করে। তাদের মুক্তির দাবিতে ২৩০ জন আরব আসামি এবং ২ জন জার্মান জঙ্গিকে মুক্ত করা হয়, যারা কিনা তখন ইসরাইলি কারাগার এ বন্দি ছিল।

দাবি আদায়ের পরে সন্ত্রাসীরা মিউনিখ বিমান বন্দরে ৯ জন ইসরাইলি বন্দীদের নিয়ে যায় মুক্ত করার জন্য। সেখানে জার্মান পুলিশ ছাদ থেকে গুলিবর্ষণ করে এবং তিনজন সন্ত্রাসীকে হত্যা করে। সে সময় একটি গোলা বিস্ফোরিত হয়ে দুই ফিলিস্তিনি এবং একজন পুলিশ মৃত্যুবরণ করেন। এই ঘটনার পর প্রধান অলিম্পিক স্টেডিয়ামে ক্রীড়াবিদদের জন্য একটি স্মারক সেবা অনুষ্ঠিত হওয়ার পর, আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সভাপতি এভরি ব্রান্ডেজ আদেশ দেন যে,সন্ত্রাসীরা জয়ী হবেনা। গেমগুলি অব্যাহত থাকবে। এই নির্মম ঘটনা অলিম্পিক আয়োজনকে গভীরভাবে ঘিরে ফেললেও, মার্কিন সাঁতারু মার্ক স্পিৎসের সাতটি স্বর্ণপদক জিতেছেন এই গেমসে। এছাড়া গেমসে এমন দর্শনীয় অ্যাথলেটিক কৃতিত্বের অনেক মুহুর্ত ছিল।

১৯৭২ সালের অলিম্পিকে হত্যার পর গোল্ডা মেইয়ারের নেতৃত্বে ইসরায়েলি সরকার ব্ল্যাক সেপ্টেম্বরের হত্যাকারীদের খুঁজে বের করে হত্যা করার জন্য মোসাদ এজেন্টদের একটি দল ভাড়া করে। এই মিউনিখ হত্যাকাণ্ডকে অবলম্বন করে নির্মিত হয় 'ওয়ান ডে ইন সেপ্টেম্বর' নামে অস্কারজয়ী একটি তথ্যচিত্র এবং বিখ্যাত চলচ্চিত্রের পরিচালক স্টিভেন পিলবার্গ ২০০৫ সালে নির্মাণ করেন বিখ্যাত মিউনিখ নামের একটি পূর্ণদৈর্ঘ্যের চলচ্চিত্র।এই ঘটনার চার বছর পরে ১৯৭৬ সালে মন্টিলে আয়োজিত অলিম্পিকে ইজরায়েলী অলিম্পিয়ানরা মৃত ১১ জন অ্যাথলিটদের স্মৃতির উদ্দেশ্যে সম্মান জানিয়ে দেশের পতাকায় কালো রিবন যুক্ত করে রাখে।

২০১৭ সালে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির ঐকান্তিক প্রচেষ্টায় মিউনিখ হত্যাকাণ্ডে নিহত ইজরাইল খেলোয়াড়দের স্মৃতির উদ্দেশ্য একটি স্মৃতিশোধনও তৈরি করা হয় অলিম্পিক গেমস ভিলেজে। ২০২১ সালের টোকিও অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে ওই নিহত খেলোয়ারদের পরিজনবর্গের আবেদনে সাড়া দিয়ে অলিম্পিক কমিটির অনুমোদন সাপেক্ষে ইজরাইলি খেলোয়ারদের দল মিউনিখ হত্যাকাণ্ডের নিহতদের স্মৃতির উদ্দেশ্যে এক মিনিট নীরবতা পালন করে।

You might also like!