Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Game

2 years ago

Asia Cup 2023 : এশিয়া কাপে আজ মুখোমুখি হতে চলেছে শ্রীলঙ্কা বাংলাদেশ

Asia Cup Today match between Bangladesh and srilanka
Asia Cup Today match between Bangladesh and srilanka

 

পাল্লেকেলে, ৩১ আগস্ট : আজ পাল্লেকেলেতে সব বিভাগে ভালো করে শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপের সূচনাটা ভালো করতে চান বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। বাংলাদেশের লক্ষ্য এবার এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়া। দলের চোট আঘাত নিয়ে কিছু ভাবছেন না তিনি। লিটনের ইনজুরি চিন্তার হলেও, বিকল্প ক্রিকেটারদের যোগ্যতা প্রমাণের এটাই বড় সুযোগ বলে মনে করছেন সাকিব। শেষ মুহূর্তে এনামুল হক বিজয়কে ব্যাটার হিসেবে নয়, বরং বিকল্প উইকেটকিপার হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। অন্যদিকে, ইনজুরি জর্জরিত দল নিয়েও, শিরোপায় চোখ লঙ্কান অধিনায়কের।

আর কয়েক ঘণ্টা পরই শুরু হচ্ছে শ্রীলঙ্কা ও বাংলাদেশের মধ্যে ম্যাচ। সাম্প্রতিক সময়ে প্রতিবারই এই দুই দলের লড়াইটা নতুন করে আলোচনার জন্ম দেয়। কেবল মাঠের বাইরে নয়, পরিস্থিতি উত্তপ্ত থাকে মাঠের মধ্যেও। তবে এশিয়া কাপে এই বিষয়টি আর পুনরাবৃত্তি হবে না বলেই সাকিব মনে করেন। এশিয়া কাপে ফাইনাল খেলার হিসাবে সফলতম দল শ্রীলঙ্কা।এখন পর্যন্ত তারা ৬ বার চ্যাম্পিয়ন হয়েছে। তবুও শিরোপার আলোচনায় তেমনভাবে থাকে না দলটা। অবশ্য কেউ বিবেচনা করুক বা না করুক, আন্ডারডগ হিসেবেই ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের এবারও চোখ আরও একটা ট্রফি দিকে। ঘরের মাঠে সেই অ্যাডভান্টেজ তারা নিতে চায়, আর যার শুরুটা করতে চায় আজ বাংলাদেশকে হারিয়ে।

শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা বলেছেন, আমরা জানি, আমরা জানি, শ্রীলঙ্কার ভালো ক্রিকেট খেলার ইতিহাস আছে এশিয়া কাপে। সে হিসেবে আমরা ভালো দল। বাংলাদেশও অবশ্যই ভালো দল। এর আগে পাল্লেকেলেতে এই দুটো দল একবারই মুখোমুখি হয়েছে। ২০১৩ সালের সেই ম্যাচে জিতেছিল বাংলাদেশ।


You might also like!