Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Game

2 years ago

India vs Pakisthan : আজ এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে মুখোমুখি ভারত ও পাকিস্তান

Asian Champions Trophy (Symbolic Picture)
Asian Champions Trophy (Symbolic Picture)

 

চেন্নাই, ৯ আগস্ট : যে কোনও ইভেন্টের প্রতিযোগিতাই হোক না কেন সেখানে যদি ভারত- পাকিস্তান ম্যাচ থাকে তাহলে সেখানে থাকে আলাদা উত্তেজনা। থাকে দেখে নেওয়ার হুঙ্কার। চেন্নাইয়ে চলছে এশিয়ান চ্যাম্পিয়ন ট্রফি হকি টুর্নামেন্ট। বুধবার রাউন্ড রবিন পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। আর এই ম্যাচ ঘিরেই যত আগ্রহ হকি প্রেমীদের।

আর দু'মাস পর ভারতে ওডিআই বিশ্বকাপে মুখোমুখি হতে চলেছে ভারত- পাকিস্তান। তার আগে হকিতে ভারতের মাটিতে মুখোমুখি হতে চলেছে দুই টিম। এই ম্যাচ ঘিরে উত্তাপ বাড়ছে। পাকিস্তান দলের হেড কোচ মহম্মদ সাকলিন বলেছেন, ভারতের দুর্বলতা তাঁর জানা। ভারতীয় দলের ক্যাপ্টেন হরমনপ্রীত সিং জানেন এই ম্যাচ থেকে দেশবাসীর প্রত্যাশা কোন পর্যায়ে। ভারতীয় দল এই টুর্নামেন্টে শেষ চারে পা রাখলেও পাকিস্তানের বিরুদ্ধে জেতা ছাড়া যে উপায় নেই। ফলে আজ বুধবার একটা রুদ্ধশ্বাস ম্যাচ দেখতে চলেছেন এই দুই দেশের হকি প্রেমীরা।

You might also like!