Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Game

2 years ago

Durand cup Semifinal 2023 : ডুরান্ড-এর সেমিফাইনাল : ফাইনালের পথে লাল-হলুদের শক্ত বাধা নর্থ ইস্ট ইউনাইটেড

East Bengal vs North East United
East Bengal vs North East United

 

কলকাতা, ২৯ আগস্ট : যুবভারতী ক্রীড়াঙ্গনে আজ ডুরান্ডের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল ও নর্থ ইস্ট ইউনাইটেড। ডুরান্ড কাপে এখনও পর্যন্ত নজরকাড়া পারফরম্যান্স দেখাচ্ছে ইস্টবেঙ্গলের। এ মরসুমে নতুন কোচ হয়ে এসেছেন কার্লেস কুয়াদ্রাত। তার কোচিংয়ে বদলে গেছে ইস্টবেঙ্গল। গ্রুপ পর্বে প্রথম ম্যাচে ২-০ এগিয়ে থেকেও ড্র, এরপর পরের ম্যাচে জয় পেয়েছে। সবচেয়ে বড় ইতিবাচক দিক, ডুরান্ডে মোহনবাগানের বিরুদ্ধে জয়। 

প্রসঙ্গত, ডুরান্ড কাপের ফাইনালে আরও এক বার ডার্বি হতে পারে। তবে আজ ইস্টবেঙ্গলকে জিততেই হবে। আর দ্বিতীয় সেমিফাইনালে মোহনবাগানকেও গোয়ার বিরুদ্ধে জিততে হবে। শেষ বার ২০০৪ সালে ডুরান্ড কাপের ফাইনালে উঠেছিল ইস্টবেঙ্গল। আর ৪ বছর আগে ইস্টবেঙ্গল সেমিফাইনালে উঠলেও হেরে গিয়েছিল গোকুলম কেরালার কাছে। এ বার কোয়াটার ফাইনালে সেই গোকুলমকে হারিয়েই সেমিফাইনালে গেছে ইস্টবেঙ্গল। তবে সবকিছুই নির্ভর করছে আজকের ম্যাচের ওপর। আজ প্রথম সেমিফাইনালে ইস্টবেঙ্গলের শক্ত বাধা নর্থ ইস্ট ইউনাইটেড।

You might also like!