Game

3 years ago

sachin Tendulkar:৫০ বছরে শচীন তেন্ডুলকর, 'গড অফ ক্রিকেট'-এর জন্মদিনে ভক্তদের উন্মাদনা

sachin Tendulkar
sachin Tendulkar

 

মুম্বই, ২৪ এপ্রিল : 'গড অফ ক্রিকেট’ কিংবা ‘দ্য লিটল মাস্টার’ শচীন টেন্ডুলকারের সোমবার ৫০ তম জন্মদিন। ৫১টি টেস্ট সেঞ্চুরি-সহ এই ক্রিকেট ঈশ্বরের রয়েছে একশ আর্ন্তজাতিক সেঞ্চুরি। আধুনিক ক্রিকেটে সবচেয়ে জনপ্রিয় এই ক্রিকেট চরিত্র দীর্ঘ ক্যারিয়ারে জড়াননি কোনো বিতর্কে। ভারতে অন্যান্য ধর্মের মতো ক্রিকেটও একটি ধর্ম, যার দেবতা মানা হয় শচীনকে। তাই তো শচীনকে বলা হয় ‘গড অফ ক্রিকেট’। তিনিই ভারতের প্রথম ক্রীড়াবিদ যিনি ভারতরত্নের অধিকারী। এছাড়াও পদ্মশ্রী, পদ্মবিভূষণ, রাজীব গান্ধী খেলরত্ন পুরষ্কার, অর্জুন পুরস্কার তো আছেই। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়ার কারণে এখন ভক্তরা এই ক্রিকেট দেবতার খেলা মিস করেন।

৫০ বছরে পা রেখেছেন 'গড অফ ক্রিকেট'। তাইতো আজ দেশ জুড়ে বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই শচীনের ভক্তরা তাঁর জন্মদিনের সেলিব্রেশানে মেতে উঠেছেন। বিদেশের বিভিন্ন প্রান্ত থেকেও তাঁর উদ্দেশ্যে আসছে শুভেচ্ছা বার্তা। প্রিয় তারকাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে তাই আজ দেশ থেকে বিদেশের শচীন ভক্তরা ব্যস্ত। শুভ জন্মদিন' দ্য লিটল মাস্টার'।


You might also like!