Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Game

2 years ago

Andrés Iniesta:এবার ইনিয়েস্তায় নজর ইন্টার মায়ামির

Andrés Iniesta
Andrés Iniesta

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ কাতালুনিয়ার রেডিও ষ্টেশন আরএসিওয়ানের সংবাদ অনুযায়ী, ইনিয়েস্তাকে পছন্দ ইন্টার মায়ামির নতুন কোচ টাটা মার্টিনোর। কদিন আগেই জাপানি ক্লাব ভিসেল কোবেকে বিদায় জানিয়েছেন লা মাঞ্চের এই মিডফিল্ডার। তবে এখনও খেলা চালিয়ে যেতে চান ৩৯ বছর বয়সী এ তারকা।

মেসির বার্সায় ফেরার গুঞ্জন চলাকালীন সময়ে ইনিয়েস্তারও এই ক্লাবে ফেরার বিষয়টি ছিল আলোচনায়। তখনই এক সাক্ষাৎকারে মেসির সঙ্গে ফের খেলতে পারার উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন এ স্প্যানিশ মিডফিল্ডার। বার্সেলোনায় না হলেও ফের মেসির সঙ্গে একই ড্রেসিং রুম শেয়ার সুযোগ পাচ্ছেন এই তারকা। বার্সেলোনায় একত্রে ৪৮৮টি ম্যাচ খেলেছেন মেসি ও ইনিয়েস্তা।

এদিকে ইনিয়েস্তার সামনে সৌদি আরবের লোভনীয় প্রস্তাবও রয়েছে। বিবেচনা করছেন সেই প্রস্তাবও। তার মতো ভবিষ্যৎ নিয়ে ভাবছেন জর্দি আলবাও। আগামী কয়েকদিনের মধ্যেই এই দুই তারকা নিজেদের ভবিষ্যৎ নির্ধারণ করবেন বলে জানিয়েছে আরএসিওয়ান।

বার্সেলোনায় ১৬ টি সফল মৌসুম কাটানোর পর ২০১৮ সালে জাপানের ভিসেল কোবেতে যোগ দিয়েছিলেন ইনিয়েস্তা। সেখানে সফলতার সঙ্গে খেললেও সাম্প্রতিক সময়ে অনিয়মিত হয়ে পড়েছিলেন। সবশেষ ১৮ ম্যাচে খেলতে পেরেছিলেন কেবল ৯৪ মিনিট।


You might also like!