Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Game

2 years ago

US Open 2023:রুদকে বিদায় করে চীনা ঝিঝেনের ইতিহাস

China's Zhizhen Zhang
China's Zhizhen Zhang

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ক্যাসপার রুদ এবারের ইউএস ওপেনে পঞ্চম বাছাই। খেলেছেন গত আসরের ফাইনালেও। এবার দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় ঘটেছে নরওয়েজীয় এই তারকা। রুদকে ৪-৬, ৭-৫, ২-৬, ৬-০ ও ২-৬ গেমে হারিয়ে ইতিহাস গড়েছেন চীনের ঝাং ঝিঝেন। ২৬ বছর বয়সী ঝিঝেন চীনের প্রথম টেনিস খেলোয়াড়, যিনি শীর্ষ পাঁচে থাকা কাউকে হারালেন। 

শুধু রুদ নন, গতকাল রাতে ইউএস ওপেনের দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছেন সপ্তম বাছাই স্তেফানোস সিতসিপাসও। অস্ট্রেলিয়ান ওপেনে এ বছর ফাইনাল খেলা সিতসিপাস সুইস বাছাই ডমিনিক স্ট্রাইকারের কাছে হেরেছেন ৭-৫, ৬-৭ (২-৭), ৬-৭ (৫-৭), ৭-৬ (৮-৬) ও ৬-৩ গেমে। 

ছেলেদের র‍্যাঙ্কিংয়ে পঞ্চম রুদকে ৩ ঘণ্টা ১৯ মিনিটের লড়াইয়ে হারানো ঝিঝেন টেনিস র‍্যাঙ্কিংয়ে ৬৭তম স্থানে আছেন। গ্র্যান্ড স্লামে তাঁর সর্বোচ্চ অর্জন এ বছরের ফ্রেঞ্চ ওপেনে তৃতীয় রাউন্ডে খেলা। এবার ইউএস ওপেনেও একই ধাপে জায়গা করে নিয়েছেন তিনি। শুক্রবার তৃতীয় রাউন্ডে তাঁর প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার রিঙ্কি হাইজিকাটা।

গ্রীক তারকা সিতসিপাস এখন পর্যন্ত পাঁচবার গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টের সেমিফাইনাল খেললেও ইউএস ওপেনে কখনো তৃতীয় রাউন্ড পাড়ি দিতে পারেননি। সে ধারা বজায় থাকল এবারও। র‍্যাঙ্কিংয়ে ১২৮তম সুইজারল্যান্ডের ডমিনিক স্ট্রাইকার সিতসিপাসের বিপক্ষে ৪ ঘণ্টা ৪ মিনিটের লড়াইয়ে দারুণ জয় তুলে নেন। 

এর আগে ক্যারিয়ারে মাত্র একটি গ্র্যান্ড স্লাম ম্যাচজয়ী ডমিনিক স্ট্রাইকার এই প্রথমবারের মতো কোনো গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টে তৃতীয় রাউন্ডে উঠলেন। জয়ের পর স্ট্রাইকার বলেছেন, ‘জানি না কীভাবে এটা সম্ভব হলো। আসলে ভাষাহীন হয়ে পড়েছি। দিনটা দারুণ।’

আর্থার অ্যাশ স্টেডিয়ামে কাল র‌্যাঙ্কিংয়ে ৭৬তম বের্নাবে জাপাতাকে ২ ঘণ্টার লড়াইয়ে ৬-৪, ৬-১, ৬-১ গেমে হারিয়ে তৃতীয় রাউন্ডে উঠেছেন সার্বিয়ার শীর্ষ বাছাই নোভাক জোকোভিচ। ইউএস ওপেনে মেয়েদের বর্তমান চ্যাম্পিয়ন ইগা সোয়াতেকও অস্ট্রেলিয়ার দারিয়া সাভিলেকে হারিয়ে তৃতীয় রাউন্ডে উঠেছেন।

You might also like!