Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Game

2 years ago

Asian Games 2023:বিশ্বরেকর্ড গড়ে ৫০ মিটার প্রোনে সোনা আনলেন স্বপ্নিল-ঐশ্বর্য-অখিল

Swapnil-Aishwarya-Akhil won the world record average 50m prone gold
Swapnil-Aishwarya-Akhil won the world record average 50m prone gold

 

হানঝাউ, ২৯ সেপ্টেম্বর : শুক্রবার সকাল সকাল এশিয়ান গেমসের শুটিং রেঞ্জ থেকে ভারতের জন্য সুখবর এল। বিশ্ব রেকর্ড গড়ে ভারতকে সোনা উপহার দিলেন ভারতের তিন ছেলে । ৫০ মিটার প্রোনে সোনা জিতলেন ঐশ্বর্য প্রতাপ সিং টোমার, স্বপ্নিল কুসালে, অখিল সেওরান। এবারের এশিয়াডে ভালো পারফর্ম করছেন ভারতের শুটাররা। এশিয়ান গেমস থেকে এটি ভারতের সপ্তম সোনা।

ঐশ্বর্য-স্বপ্নিল-অখিল ১৭৬৯ পয়েন্ট তুলে বিশ্বরেকর্ড করেছেন। চিন আর দক্ষিণ কোরিয়ার শুটাররা শেষ করেছেন রুপো ও ব্রোঞ্জে। শুটিং থেকে সব মিলিয়ে এল ৫টা সোনা। এদিকে শুটিংয়ে ৫০ মিটার রাইফেল থ্রি-পি-র ব্যক্তিগত ইভেন্টের ফাইনালে উঠেছেন স্বপ্নিল কুসালে এবং ঐশ্বর্য প্রতাপ সিং টোমার। তারা গড়েছেন এশিয়ান গেমস এবং এশিয়ান রেকর্ড। আজ ৫০ মিটার থ্রি-পি-র ব্যক্তিগত বিভাগের ফাইনালে নামবেন এই দুই শুটার। তাদের আজ পদক পাওয়ার প্রবল সম্ভবনা রয়েছে।


You might also like!