Game

3 years ago

India -Bangladesh : বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে চালকের আসনে ভারেত

Shreyas-Ashwin's solid batting in the second Test
Shreyas-Ashwin's solid batting in the second Test

 

ঢাকা, ২৫ ডিসেম্বর : ম্যাচের রাশ আগাগোড়া নিজেদের হাতে রেখেছিল ভারত। তবে তৃতীয় দিনের শেষ সেশনে হিসাবটা গোলমাল হয়ে যায় লোকেশ রাহুলদের। এমনটা নয় যে, মীরপুর টেস্টে জয়ের জন্য ভারতের সামনে বড় রানের টার্গেট ঝুলিয়ে দিয়েছে বাংলাদেশ। বরং টিম ইন্ডিয়ার জয়ের লক্ষ্য রয়েছে নাগালের মধ্যেই। নিতান্ত ছোটখাটো সেই টাগেট তাড়া করতে নেমেই বিপাকে ভারত। পরপর উইকেট হারিয়ে প্রবল চাপে রাহুলরা। এটা কার্যত নিশ্চিত যে, চতুর্থ দিনেই ম্যাচের নিষ্পত্তি হয়ে যাবে। তবে পরিস্থিতি যেখানে দাঁড়িয়ে, মীরপুর টেস্টের ফলাফল যে কোনও দলের অনুকূলেই ঝুঁকতে পারে। সুতরাং, উত্তেজক মোড় নিয়েছে ভারত-বাংলাদেশ দ্বিতীয় টেস্ট। ৪৫ ওভার শেষে ভারতের স্কোর ৭ উইকেটে ১২৫ রান। অশ্বিন ৫২ বলে ২৩ রান করেছেন। শ্রেয়স ৪৪ বলে ২৮ রান করেছেন। জয়ের জন্য এখনও ভারতের দরকার ২০ রান।

৪৩ ওভার শেষে ভারতের স্কোর ৭ উইকেটে ১১৯ রান। জয়ের জন্য ২৬ রান দরকার টিম ইন্ডিয়ার। শ্রেয়স আইয়ার ৪৩ বলে ২৬ রান করেছেন। তিনি ৪টি চার মেরেছেন। ৪২ বলে ১৯ রান করেছেন অশ্বিন। তিনি ২টি চার মেরেছেন।  

You might also like!