Game

3 years ago

Jose Mourinho : মরিনিওর জন্যও 'টাকার বস্তা' নিয়ে তৈরি সৌদি আরব

Jose Mourinho
Jose Mourinho

 

সৌদি আরব, ৮ এপ্রিল : বছরে সাড়ে ১৭ কোটি পাউন্ডের অবিশ্বাস্য চুক্তিতে ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে দলে টেনেছে সৌদি আরবের ক্লাব আল নাসর। ফুটবল বিশ্বের আরেক কিংবদন্তি লিওনেল মেসিকে পেতে তার চেয়েও বড় অঙ্কের প্রস্তাব দিয়ে বসে আছে অন্য সৌদি ক্লাব আল হিলাল। এবার শোনা যাচ্ছে, বিশ্বের অন্যতম সেরা ফুটবল কোচ জোসে মরিনিওর জন্যও বড় প্রস্তাব নিয়ে অপেক্ষায় আছে সৌদি আরব।


মরিনিওকে অবশ্য কোনও ক্লাব নয়, জাতীয় ফুটবল দলের কোচ হিসেবে পেতে চায় সৌদি আরব। সেজন্য পর্তুগিজ ম্যানেজারকে রেকর্ড ১২ কোটি ইউরো বেতন দিতে চায় তারা, টাকার অঙ্কে যা প্রায় ১৩৮২ কোটি। জানা গিয়েছে, মরিনিওকে প্রাথমিকভাবে দুই বছরের জন্য দায়িত্ব দিতে চায় সৌদি আরব। পরে চাইলে চুক্তির মেয়াদ ২০২৬ পর্যন্ত বাড়িয়ে নেওয়ার সুযোগ থাকবে। এই প্রস্তাব গ্রহণ করলে মরিনিও হবেন বিশ্বের সর্বোচ্চ বেতনভোগী কোচ। মরিনিওর সঙ্গে বর্তমান ক্লাব রোমার চুক্তি আছে ২০২৪ পর্যন্ত। শেষ পর্যন্ত সৌদি আরবের আকর্ষণীয় প্রস্তাব মরিনি গ্রহণ করেন কিনা সেটাই এখন দেখার।

You might also like!