Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Game

2 years ago

Cristiano Ronaldo : মুহুর্তে রোনাল্ডোর হোটেল বদলে গেল ত্রাণ শিবিরে, ভূমিকম্প পীড়িতদের জন্য খুলে দেওয়া হল দরজা

Cristiano Ronaldo (File Picture)
Cristiano Ronaldo (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বিধ্বংসী ভূমিকম্পে একটা প্রাণোচ্ছল শহর রীতিমত শ্মশানে পরিনত হয়। উল্লেখ্য, শুক্রবার রাতে রিখটার স্কেলে ৬.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছিল মরক্কোর মারাকেশ শহর।এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, ২০০০-এরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন বহু মানুষ। ধ্বংসস্তূপ হাতড়ে পাগলের মতো জীবিত মানুষের সন্ধান করছেন উদ্ধারকারীরা। তারই মধ্যে ভূমিকম্পে গৃহহারাদের জন্য মারাকেশ শহরে নিজের চারতারা হোটেল উন্মুক্ত করে দিলেন পর্তুগালের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। 

আফ্রিকার এই দেশটিতে রোনাল্ডোর মালিকানাধীন হোটেলটির নাম পেস্তানা সিআর সেভেন মারাকেশ সেই হোটেলই এখন হয়ে উঠেছে বাস্তুহারাদের নয়া আশ্রয়। পেস্তানা সিআর সেভেন মারাকেশ একটি চারতারা হোটেল, ‘লাক্সারি’র ঠিক একধাপ নীচে। হোটেলটিতে আউটডোর সুইমিং পুল, ফিটনেস সেন্টার, রেস্তোরাঁ এবং খোলা বারান্দা রয়েছে। এম অ্যাভিনিউতে অবস্থিত এই হোটেলে মোট ১৭৪টি ঘর রয়েছে। মরক্কো ছাড়াও পৃথিবীর আরও ৪টি দেশে এই হোটেলের শাখা রয়েছে। এমনটিতে তা সর্বসাধারণের জন্য উন্মুক্ত না হলেও এখন ভয়ঙ্কর বিপদে মরোক্কোর মানুষের পাশে দাঁড়িয়েছেন পর্তুগিজ তারকা। এখন তাঁর হোটেল হয়ে উঠেছে মরোক্কোর শ্রেণি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আশ্রয়হীন মানুষদের নিরাপদ আস্তানা। 

২০২২ সালের কাতার ফুটবল বিশ্বকাপে বিশেষভাবে নজর কেড়েছিল আফ্রিকার এই দেশটি। বাঘা বাঘা তারকা ফুটবলারদের মধ্যে রাতারাতি বিখ্যাত হয়ে উঠেছিলেন আছরাফ হাকিমি, হেকিম জিয়েচ-এর মতো ক্রীড়াবিদরা। মরোক্কোর এই দুর্দিনে ইতিমধ্যেই শোক প্রকাশ করেছেন হাকিমি। দেশ-বিদেশের মানুষকে মরোক্কোর পাশে থাকার আর্জি জানিয়েছেন তিনি।

ইতিমধ্যে মরক্কোর রাজা ষষ্ঠ মহম্মদ এই ঘটনায় তিন দিনব্যাপী রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা করার পাশাপাশি ভূকম্প পীড়িত দের জন্য অন্ন, বস্ত্র, বাসস্থানের ব্যবস্থা করতেও প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। 

You might also like!