Game

3 years ago

Christiano Ronaldo: রেকর্ড অর্থে সৌদির আল-নাসার ক্লাবে সই করলেন রোনাল্ডো

Christiano Ronaldo
Christiano Ronaldo

 

রিয়াদ, ৩১ ডিসেম্বর : ইউরোপের ফুটবলকে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এবার তাঁর গন্তব্য সৌদি আরবে ৷ মধ্যপ্রাচ্যের ফুটবল ক্লাব আল-নাসারে রেকর্ড অর্থে সই করেছেন সিআর সেভেন। দুবছরের জন্য এই ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। আল-নাসার ক্লাবে বছরে ৭৫ মিলিয়ন ডলারের চুক্তিতে সই করেছে রোনাল্ডো। ইতিহাসের সবচেয়ে দামি ফুটবলার হিসেবে কোনও ক্লাবে সই করলেন রোনাল্ডো।

আল-নাসার ক্লাবের তরফে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। সেখানে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বক্তব্য তুলে ধরা হয়েছে। তিনি বলেছেন, "এক অন্য দেশে নতুন ফুটবল লিগে খেলার অভিজ্ঞতা অর্জনের জন্য আমি মুখিয়ে রয়েছি। সৌদি আরবে পুরুষ এহং মহিলা ফুটবলের উন্নতির জন্য আল-নাসার যে কাজ করছে তা অনুপ্রেরণা দেয়। আমরা বিশ্বকাপে সম্প্রতি সৌদি আরবের পারফর্মেন্স দেখেছি ৷ আর সেই পারফর্মেন্স এটাই প্রমাণ করে যে, সৌদি আরব ফুটবল নিয়ে কত বড় স্বপ্ন দেখে।"

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ইউরোপ ছেড়ে এশিয়ার ক্লাবে যোগ দেওয়া নিয়ে বলেছেন, ‘‘আমি খুবই ভাগ্যবান, ইউরোপিয়ান ফুটবলে আমি সেই সব কিছু জিতেছি, যা আমার লক্ষ্য ছিল। এবার আমি চাই নিজের অভিজ্ঞতাকে এশিয়ান ফুটবলের সঙ্গে ভাগ করে নিতে। আমি নতুন দলের সতীর্থদের সঙ্গে যোগ দিতে মুখিয়ে আছি ৷ ওদের সঙ্গে নিয়ে ক্লাবকে সাফল্য এনে দিতে চাই।’’

You might also like!