Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Game

2 years ago

Rinku: টি ২০-তে ডাক পেলেন না রিঙ্কু, প্রশ্নের মুখে নতুন মুখ্য নির্বাচক

Rinku did not get a call for T20 (File Picture)
Rinku did not get a call for T20 (File Picture)

 

কলকাতা, ৬ জুলাই: আইপিএলের ভালো পারফরম্যান্সের পর ভারতীয় দলে ডাক পাওয়া শুধু সময়ের অপেক্ষা ছিল রিঙ্কুর। আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্সের পর রিঙ্কুকে নিয়ে বহুবার এমন মন্তব্য করেছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। কিন্তু আজ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজের দল নির্বাচনে ভারতীয় দলে রিঙ্কুর জায়গা হল না।

২০২৩ আইপিএলে রিঙ্কুর পারফরম্যান্সের প্রশংসা করেননি এমন মানুষ খুঁজে পাওয়া ভার। কিন্তু অজিত আগরকরের নেতৃত্বাধীন জাতীয় নির্বাচন কমিটি রিঙ্কুকে ব্রাত্য রাখলেন। এর ফলে আলিগড়ের ব্যাটারের জাতীয় দলে ডাক পাওয়ার অপেক্ষাটা বাড়ল। সেই সঙ্গে সদ্য মুখ্য নির্বাচক পদে আসা অজিত আগরকরের সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন উঠে গেল।


You might also like!