Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Game

2 years ago

Asian Games:এশিয়ান গেমসে রামকুমার-সাকেতের হাত ধরে এল টেনিসের প্রথম পদক

Ramkumar-Saket wins first medal in tennis at Asian Games
Ramkumar-Saket wins first medal in tennis at Asian Games

 

হানঝাউ, ২৯ সেপ্টেম্বর : এবারের এশিয়ান গেমসে শুক্রবার টেনিস থেকে এল প্রথম পদক। দশম রুপো ভারত পেল এশিয়াড থেকে। রামকুমার প্রথম এশিয়ান গেমস পদক পেলেন। আর সাকেতের তৃতীয় এশিয়ান গেমস পদক। সেমিফাইনালে দক্ষিণ কোরিয়ান জুটিকে হারিয়ে ফাইনালে উঠেছিলেন রামকুমার-সাকেত। কিন্তু শেষ পর্যন্ত সোনা অধরাই থেকে গেল।

ভারতীয় এই জুটি সোনার লক্ষ্যে নামলেও শুরু থেকে ভালো ছন্দে ছিলেন না। চিনা তাইপের জেসন অভিজ্ঞ টেনিস প্লেয়ার। তিনিই হুসুকে সোনা জেতার পথ দেখালেন।৪-৬, ৪-৬ হেরে গেলেন তাঁরা। টেনিসে ভারতের সোনা জয়ের স্বপ্ন এখনও টিকে রয়েছে। রোহন বোপান্না ও ঋুতুজা ভোঁসলে মিক্সড ডাবলসের সেমিফাইনালে উঠেছেন। ব্রোঞ্জ নিশ্চিত করে নিয়েছেন। আর দুটো ম্যাচ যদি তারা জিততে পারেন, তা হলে তাদের কাছ থেকে ভারত সোনা পেতে পারে।


You might also like!