Game

3 years ago

IPL 2023- RR vs CSK:মুখোমুখি রাজস্থান ও চেন্নাই, রাজস্থানের ঘরের মাঠে ফেভারিট ধোনির দল

rr vs csk
rr vs csk

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বৃহস্পতিবার আইপিএলে ফিরতি লেগের খেলায় মুখোমুখি হচ্ছে রাজস্থান রয়্যালস এবং চেন্নাই সুপার কিংস। চলতি আইপিএলে এর আগে দুই দলের ম্যাচটিতে জয়লাভ করেছিল রাজস্থান রয়্যালস। যদিও, বৃহস্পতিবারের ম্যাচে স্পষ্ট ফেভারিট চেন্নাই সুপার কিংস। ৭টি ম্যাচ খেলে তার মধ্যে ৫টিতে জিতেছে তারা। পরিস্থিতি এমনই যে, রাজস্থানের হোম ম্যাচ হলেও তেমন কেউই রয়্যালসদের উপর বাজি ধরার সাহস পাচ্ছেন না। চলতি আইপিএলে জয়পুরে এখনও পর্যন্ত একটিমাত্র ম্যাচই খেলেছে রাজস্থান। যেখানে ১৫৫ রান তাড়া করতে গিয়েও মুখ থুবড়ে পড়ে দল। সব মিলিয়ে, টানা ২ ম্যাচে হেরে গিয়ে রাজস্থান রয়্যালস মুখোমুখি হতে চলেছে টানা ৩ ম্যাচে জয়ী চেন্নাই সুপার কিংসের।

চেন্নাইয়ের হয়ে দুর্দান্ত ফর্মে রয়েছেন অজিঙ্ক রাহানে। যাঁর স্ট্রাইক রেট এই মুহূর্তে প্রায় ২০০-র কাছাকাছি! অন্যদিকে, চেন্নাইয়ের সঙ্গে ভালো নেট রানরেট রেখে জয় পেলে লিগ টেবিলে উপরে উঠে আসার সুযোগ রয়েছে রাজস্থানের।

এখনও পর্যন্ত আইপিএলের ইতিহাসে এই দুই দল মুখোমুখি হয়েছে মোট ২৮বার। তার মধ্যে চেন্নাই সুপার কিংস জয় পেয়েছে মোট ১৫টি ম্যাচ। চেন্নাইয়ের সঙ্গে তাদের শেষ ৫ ম্যাচের ৪টিতেই জিতেছে রাজস্থান।


You might also like!