Game

3 years ago

Team India's Head Coach Rahul Dravid : আইপিএলের মাঝেই রাহুল দ্রাবিড় লন্ডন যাচ্ছেন টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রস্তুতি নিতে

The Former Coach of Indian Cricket Team Rahul Dravid
The Former Coach of Indian Cricket Team Rahul Dravid

 

মুম্বই, ২৫ এপ্রিল : ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ৭ জুন। ফাইনালে ভারত খেলবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। তার আগে ১ জুন থেকে প্রস্তুতি শিবির শুরু হবে ভারতের। কিন্তু এর আগে থেকেও ফাইনালে প্রস্তুতি নিতে চাইছেন দ্রাবিড়। তাই আইপিএলের মাঝেই লন্ডনে যাওয়ার প্রস্তুতি নিয়েছেন তিনি।

কারণ,গত বার নিউ জ়িল্যান্ডের কাছে ফাইনালে হারতে হয়েছিল। এ বার আর কোনও ঝুঁকি নিতে চান না কোচ রাহুল দ্রাবিড়। তাই আইপিএল শেষ হওয়ার আগেই কয়েক জন ভারতীয় ক্রিকেটারকে নিয়ে লন্ডন যাবেন তিনি।

বোর্ড সূত্রে খবর, ২৩ বা ২৪ মে লন্ডন যাওয়ার কথা দ্রাবিড়ের। সঙ্গে যাবে পুরো কোচিং দল ও কিছু ভারতীয় ক্রিকেটারও। ঠিক হয়েছে, আইপিএলের যেসব দলের প্লেয়ার প্লে-অফে উঠতে পারবেন না তাঁদের নিয়ে যাবেন দ্রাবিড়।

আইপিএলের গ্রুপ পর্বের খেলা শেষ হবে ২১ মে। ২৩, ২৪ ও ২৬ মে প্লে-অফের তিনটি খেলা হবে। ২৮ মে ফাইনাল। চারটি দল প্লে-অফে উঠবে। বাকি ছ’টি দলের যেসব ক্রিকেটার ভারতের টেস্ট দলে রয়েছেন তাঁরা দ্রাবিড়ের সঙ্গে লন্ডন চলে যাবেন। বাকিরা আইপিএল শেষ হলে দলের সঙ্গে যোগ দেবেন।

You might also like!