Game

3 years ago

Cheteswar Pujara : ১৪৪৩ দিন পর কেরিয়ারের দ্রুততম শতরান চেতেশ্বর পূজারার

Cheteshwar Pujara
Cheteshwar Pujara

 

চট্টগ্রাম, ১৬ ডিসেম্বর : বহুদিন বাদে ছন্দে চেতেশ্বর পূজারা। চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় ইনিংসে শতরান করলেন তিনি। একইসঙ্গে ১৪৪৩ দিনের ব্যবধানে শতরানের খরা কাটালেন ভারতের সহ অধিনায়ক। শুধু শতরান করলেনই নয়, নিজের কেরিয়ারের দ্রুততম শতরানটি করলেন তিনি। মাত্র ১৩০ বলে শতরান পূর্ণ করলেন পূজারা। মারলেন ১৩টি বাউন্ডারি। পূজারার শেষ টেস্ট শতরান এসেছিল ২০১৯ সালে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। সেই সিরিজে ভারত ঐতিহাসিক জয় লাভও করে। ২০১৯ এর পর পূজারা ৩ বার ৯০ এর ঘরে গিয়েও শতরানের মাইলফলক স্পর্শ করতে পারেননি। অবশেষে চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের বিরুদ্ধে শতরান আসায় খুশি পূজারা। এই ফর্মেই ব্যাটিং চালিয়ে যেতে চান তিনি।

পূজারা বলেন, ‘এই পিচে এরকম ব্যাটিং করতে পেরে আমি খুশি।অনেক সময় আমরা শুধু শতরানের দিকে ফোকাস করি।কিন্তু যেটা গুরুত্বপূর্ণ বিষয় দলকে ভালো জায়গায় পৌঁছে দেওয়া। আর সেটা আমি করতে পেরে সন্তুষ্ট।’ 

You might also like!