Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Game

2 years ago

Prime Minister congratulates Neeraj Chopra:নীরজ চোপড়াকে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

Prime Minister congratulates Neeraj Chopra
Prime Minister congratulates Neeraj Chopra

 

নয়াদিল্লি, ২৮ আগস্ট  : বুদাপেস্টে আয়োজিত বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে জ্যাভেলিন থ্রো ইভেন্টে সোনার পদক জয় করে ইতিহাস রচনা করলেন ভারতের নীরজ চোপড়া। তিনি দ্বিচীয় রাউন্ডে ৮৮.১৭ মিটার থ্রো করে সোনার পদক জয় করেন। আর সেইসঙ্গে প্রথম ভারতীয় হিসেবে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে সোনার পদক জয় করলেন নীরজ চোপড়া। নীরজের এই সাফল্যে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ।

প্রধানমন্ত্রী টুইট করেছেন, 'প্রতিভাশালী নীরজ চোপড়া উৎকৃষ্টতারই চূড়ান্ত উদাহরণ। খেলার প্রতি তাঁর যে আত্মনিবেদন, নিখুঁত প্রচেষ্টা এবং অদম্য জেদ রয়েছে, সেটা তাঁকে শুধুমাত্র অ্যাথলেটিক্সেই চ্যাম্পিয়ন করেনি, বরং গোটা খেলার জগতে উৎকর্ষতার অদ্বিতীয় নজির গড়ে তুলেছে। বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে সোনার পদক জয় করার জন্য অনেক শুভেচ্ছা রইল।'

You might also like!