Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Game

2 years ago

Ramesh Babu Pragyananda: কলকাতায় এশিয়াড শিবিরে আসছেন বিশ্ব দাবায় সাড়া জাগানো প্রজ্ঞানন্দ

Ramesh Babu Pragyananda(File Picture)
Ramesh Babu Pragyananda(File Picture)

 

কলকাতা, ২৭ আগস্ট: ভারতের দ্বিতীয় দাবাডু হিসেবে ফিডে বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছিলেন রমেশবাবু প্রজ্ঞানন্দ। এইতো সেদিন দেশবাসী প্রতীক্ষায় ছিলেন আরো একটা বিশ্বনাথন আনন্দ পাওয়ার জন্য। কিন্তু অল্পের জন্য পাওয়া গেল না আর একটা আনন্দ বিশ্বনাথনের। ফাইনালে তিনি হারলেন বিশ্বের এক নম্বর দাবাডু ম্যাগনাস কার্লসেনের কাছে। এর আগে বিভিন্ন টুর্নামেন্টে ম্যাগনাস কার্লসেনকে হারিয়েছেন প্রজ্ঞানন্দ। ফাইনালে প্রথম দুটি ক্লাসিকাল গেম ড্র হয়। ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে অল্পের জন্য হার। রানার্স হয়ে মাত্র ১৮ বছরের ভারতীয় দাবাড়ুকে সন্তুষ্ট থাকতে হল।

কলকাতার ক্রীড়াপ্রেমীদের কাছে দারুণ খবর শহরে আসছেন এই তরুণ তুর্কি। ৩০ আগস্ট থেকে কলকাতায় হবে এশিয়ান গেমসের জন্য দাবার একটি শিবির। এশিয়ান গেমসে যে সব দাবাডু অংশ নেবেন তার মধ্যে রয়েছেন রমেশবাবু প্রজ্ঞানন্দও। তিনি ছাড়াও কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেওয়া আরও তিন দাবাড়ু গ্র্যান্ডমাস্টার বিদিথ গুজরাটি, অর্জুন এরিগাইসি ও আর গুকেশ আসছেন কলকাতায়। এ ছাড়াও আসছেন ভারতের অভিজ্ঞ দাবাডু পেন্টালা হরিকৃষ্ণ।

অল ইন্ডিয়া চেস ফেডারেশনের সভাপতি সঞ্জয় কাপুর বলেছেন, ‘প্লেয়ারদের সঠিক পরিকাঠামো এবং প্রস্তুতির সুযোগ করে দেওয়াটাই এই শিবিরে লক্ষ্য। সে কারণেই এশিয়াডের খেলোয়াড়দের কোচিং করার পাশাপাশি কোচদের একটা কোচিং শিবিরেরও আয়োজন করা হয়েছে। এশিয়ান গেমসের পরিকল্পনা গড়া থেকে ফিটনেস, সব বিষয়ে গুরুত্ব দেওয়া হবে এই শিবিরে।’


You might also like!