Game

3 years ago

TATA IPL 2023 : আজ গুজরাটকে হারালেই পিঙ্ক আর্মির সামনে থাকছে লিগ টেবিলের শীর্ষে উঠে আসার সুযোগ

TATA IPL 2023
TATA IPL 2023

 

কলকাতা, ৫ মে : এবারের আইপিএল জমজমাটি। কে কখন জিতবে আর হারবে কেউ বলতে পারেন না। বলা যেতে পারে, এবারের আইপিএল বেশ রোমাঞ্চে ভরা। দেখতে দেখতে এ বারের আইপিএলে ৪৭টি ম্যাচ হয়ে গেল। এই অবস্থায় ক্রিকেট প্রেমীদের নজর পয়েন্ট টেবিলের দিকে। এই প্রতিবেদন থেকে এক ঝলকে জেনে নিন পয়েন্ট টেবলে কোন দল কত নম্বরে রয়েছে।

১.গত ম্যাচে দুর্বল দিল্লির কাছে হেরেও পয়েন্ট টেবলের শীর্ষে রয়েছে গতবারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স। এখন পর্যন্ত ৯টি ম্যাচে খেলে ৬টি জয়, ৩টি হার হার্দিকদের। টাইটান্সদের নেট রান রেট ০.৫৩২। ১২ পয়েন্ট।

২.লোকেশ রাহুলের লখনউ সুপার জায়ান্টস রয়েছে ২ নম্বরে। এখনও পর্যন্ত ১০টি ম্যাচে খেলে ৫টিতে জয় ও ৪টিতে হার ও ১ ম্যাচ বৃষ্টির জন্য অমীমাংসিত ।লখনউয়ের নেট রান রেট ০.৬৩৯। পয়েন্ট ১১।

৩.মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস লিগ টেবিলে অবস্থান করছে ৩ নম্বরে। এখন পর্যন্ত চেন্নাই ১০টি ম্যাচে খেলেছে। ৫টি জয় ও ৪টি হার ও ১টি ম্যাচ অমীমাংসিত। পয়েন্ট ১১। নেট রান রেট ০.৩২৯।

৪.আজ পিঙ্ক আর্মি সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালসের ম্যাচ রয়েছে। আজ জিতলেই শীর্ষস্থানে উঠে আসার সুযোগ থাকছে। এখন ৪ নম্বরে রয়েছে তারা এখন পর্যন্ত আইপিএলে ৯টি ম্যাচে খেলে ৫টিতে জয় ও ৪টি হারেছে তারা। রাজস্থানের নেট রান রেট ০.৮০০। পয়েন্ট ১০।

৫.লিগ টেবলের ৫ নম্বরে রয়েছে ফাফ ডু’প্লেসির আরসিবি। এখন পর্যন্ত ৯টি ম্যাচে খেলে ৫টি জয় ও ৪টিতে হেরেছেন বিরাট কোহলিরা। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের নেট রান রেট -০.০৩০। মোট পয়েন্ট ১০।

৬.পয়েন্ট টেবলের ৬ নম্বরে রয়েছে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স। ৯টি ম্যাচে খেলে ৫টি জয় ও ৪টি হার মুম্বইয়ের। নেট রান রেট -০.৩৭৩। পয়েন্ট ১০।

৭.শিখর ধাওয়ানের পঞ্জাব কিংস রয়েছে ৭ নম্বরে। পঞ্জাব এখন পর্যন্ত ১০টি ম্যাচে খেলেছে। তার মধ্যে ৫টিতে জতেছে আর হেরেছে ৫টিতে। প্রীতির পঞ্জাবেরও পয়েন্ট ১০। নেট রান রেট -০.৪৭২।

৮. নীতীশ রানার কলকাতা নাইট রাইডার্স রয়েছে ৮ নম্বরে। গ্রুপ পর্বে এখন পর্যন্ত ১০টি ম্যাচে খেলে ৪টি জয় ও ৬টি হার কেকেআরের। নাইটদের নেট রান রেট -০.১০৩। পয়েন্ট ৮।

৯. লিগ টেবলে ৯ নম্বরে অবস্থান করছে এইডেন মার্করামের সানরাইজার্স হায়দরাবাদ। এখন পর্যন্ত তারা ৯টি ম্যাচ খেলেছে। ৩টি জয় ও ৬টি হার। পয়েন্ট ৬। নেট রান রেট -০.৫৪০। 

১০.লিগ টেবলের সবচেয়ে নীচে রয়েছে দিল্লি ক্যাপিটালস। ডেভিড ওয়ার্নারের দল এখন পর্যন্ত ৯ ম্যাচে খেলেছে। ৩টি জয় ও ৬টি হারের পর ডেভিড ওয়ার্নারের দিল্লির নেট রান রেট -০.৭৬৮। পয়েন্ট ৬।

You might also like!