Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Game

2 years ago

ODI world cup 2023 : একদিনের বিশ্বকাপ : ২০১১ সাল থেকে আয়োজক দেশই জিতে আসছে শিরোপা

ICC WC 2023 (File picture)
ICC WC 2023 (File picture)

 

মুম্বাই, ২২ সেপ্টেম্বর : এসে গেল একদিনের বিশ্বকাপ। অক্টোবরের ৫ তারিখ থেকে ভারতের মাটিতে বসছে একদিনের বিশ্বকাপের আসর। খেতাব জয়ের লক্ষ্য নিয়ে লড়াইয়ের নামছে দশটি দল। ক্রিকেট বিশ্বকাপকে ঘিরে প্রত্যাশার পারদ আকাশ ছুঁয়েছে। সমর্থকেরা অধীর আগ্রহে চেয়ে রয়েছে বিশ্বকাপের দিকে। নিজের দলকে সমর্থন জানাতে সমর্থকরা রীতিমত তৈরি।

ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মত দেশগুলি চ্যাম্পিয়ন হওয়ার জন্য রীতিমতো তৈরি।এবারের বিশ্বকাপে উল্লেখযোগ্য বিষয় হল প্রথম দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ এবার বিশ্বকাপে খেলছে না।কোয়ালিফাই পর্ব থেকে তারা ছিটকে গেছে। এবারের বিশ্বকাপে চ্যাম্পিয়ান হওয়ার দাবীদার কে? সবচেয়ে আগে উঠে আসবে অস্ট্রেলিয়ার নাম। কারণ বিশ্বকাপে তারাই সফল দল।বিশ্বকাপে যারা পাঁচ বার চ্যাম্পিয়ন হয়েছে। তাছাড়া এবার টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতে অস্ট্রেলিয়ার দাবিটা আরো জোরদার হয়েছে। এবার শিরোপা জেতার লড়াইয়ে জোরালোভাবে যে নামটা উচ্চারিত হচ্ছে সেই দলটা হল ইংল্যান্ড। গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড এই মুহূর্তে একদিনের ক্রিকেটে যথেষ্ট শক্তিশালী দল। এরপর তো আসছেই ভারত পাকিস্তান নিউজিল্যান্ডের নাম।

তবে গত ২০১১ সাল থেকে পরিসংখ্যান কিন্তু স্বাগতিকদের হয়েই কথা বলছে। কারন এই সাল থেকে আয়োজক দেশই জিতে আসছে শিরোপা। ট্রেন্ডটা চালু করেছে ভারতই। ২০১১ সালে ধোনির নেতৃত্বেই ভারত বিশ্বকাপ জিতেছিল দেশের মাটিতে। এরপর দু'দুটো বিশ্বকাপ সেই ট্রেডিশন ধরে রেখেছে। ২০১৫তে দেশের মাটিতে বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়া। আর ২০১৯ সালে দেশের মাটিতে জিতেছে ইংল্যান্ড। আর এই পরিসংখ্যানই ভারতকে ভরসা যোগাচ্ছে এবার। সুতরাং এবার ঘরের মাঠে সেই ট্র্যাডিশন বজায় রাখতে মরিয়া থাকবে ‘মেন ইন ব্লু।’

You might also like!