Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Game

2 years ago

Neymar : ভারতে খেলতে আসতে চলেছেন নেমার

Neymar (File Picture)
Neymar (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ এ দেশে খেলতে আসতে চলেছেন নেমার।ব্যাপারটা বুঝলেন না তো! বৃহস্পতিবার এএফসি চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্যায়ের ড্র হল। সেখানে মুম্বই সিটি এফসির গ্রুপে রয়েছে সৌদি আরবের ক্লাব আল হিলাল, যে ক্লাবে সদ্য যোগ দিয়েছেন নেমার। ফলে আগামী দিনে নেমারকে পুণেয় খেলতে আসতে দেখা যাবে। প্রসঙ্গত, রোনাল্ডোর ক্লাব আল নাসের পড়ল অন্য গ্রুপে। যদি নেমার না-ও আসেন, তা হলেও আন্তর্জাতিক ফুটবলের একাধিক তারকাকে খেলতে দেখার সুযোগ রয়েছে। কারণ, আল হিলাল সম্প্রতি অনেক ফুটবলারকেই সই করিয়েছে।

গত আইএসএলের লিগ শিল্ড জেতার সুবাদে এ বার সরাসরি এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ পেয়েছে মুম্বই। তারা ছিল তৃতীয় পটে। সেখানেই পড়েছে মুম্বই সিটি এফসি।লিয়োনেল মেসি অতীতে এ দেশে খেলে গিয়েছেন। তাই অনেকেই চাইছিলেন, রোনাল্ডোকে যদি দেখা যায় তা হলে ষোলো কলা পূর্ণ হবে। সেই প্রত্যাশা অন্তত এ বারে মিটছে না। কিন্তু নেমারকে দেখার সুযোগ থাকছে।

আল হিলাল কিছু দিন আগে সই করিয়েছে নেমারকে। তার পরে ক্লাবে যোগ দিয়েছেন কাতার বিশ্বকাপে নজরকাড়া মরক্কোর গোলকিপার ইয়াসিন বোনো। সার্বিয়ার আলেকজান্ডার মিত্রোভিচকেও হিলালের জার্সি গায়ে দেখা যাবে।

চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ সি-তে পড়েছে মুম্বই। আল হিলাল ছাড়াও সেই গ্রুপে রয়েছে ইরানের ক্লাব নাসাজি মাসান্দারান এবং উজবেকিস্তানের ক্লাব নবখর। গত বারের চ্যাম্পিয়ন্স লিগে আল কুওয়া আল জাওয়াইয়ার বিরুদ্ধে দুটি ম্যাচ জিতেও পরের রাউন্ডে ওঠা হয়নি মুম্বইয়ের। এ বার তাদের প্রতিপক্ষ যারা, তাদের বিরুদ্ধে লড়াই অনেক বেশি কঠিন। তবে মুম্বই এ বার ঘরের মাঠে নয়, খেলবেন পুণের বালেওয়াড়ি স্টেডিয়ামে। সেখানে দর্শকসংখ্যা ১১ হাজারের কিছু বেশি। ফলে খুব বেশি মানুষ নেমারকে দেখার সুযোগ পাবেন না।

You might also like!