Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Game

2 years ago

Mohunbagan-Mumbai City : ডুরান্ডে আজ মোহনবাগান-মুম্বই সিটি মেগা-ম্যাচ

Mohun Bagan - Mumbai City FC Fight for Durand Cup (Symbolic Picture)
Mohun Bagan - Mumbai City FC Fight for Durand Cup (Symbolic Picture)

 

কলকাতা, ২৭ আগস্ট : আজ ডুরান্ড কাপের ১৩২তম সংস্করণের শেষ কোয়ার্টার ফাইনাল। যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হচ্ছে মোহনবাগান - মুম্বই সিটি এফসি।গ্রুপ পর্বে তিন ম্যাচ জিতেই নকআউট নিশ্চিত করেছে মুম্বই সিটি এফসি। অন্য দিকে, দ্বিতীয় স্থানে থেকে নকআউটে এসেছে মোহনবাগান। গ্রুপ পর্বে প্রথম দু-ম্যাচ জিতলেও শেষ ম্যাচে ইস্টবেঙ্গলের কাছে হেরেছে। এই হারে তাদের নকআউটে ওঠাই কঠিন হয়ে যাচ্ছিল।শেষ পর্যন্ত মহমেডান স্পোর্টিংয়ের সঙ্গে গোলপার্থক্যে ‘বিবেচনায় উত্তীর্ণ’ হয়ে কোয়ার্টার ফাইনালে গেছে মোহনবাগান সুপার জায়ান্ট।

আই এস এলের গত সংস্করণে লিগ শিল্ড জিতেছে মুম্বই সিটি এফসি। মোহনবাগান আইএসএলে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। মোহনবাগানের কাছে বরাবরই শক্ত গাঁট মুম্বই সিটি এফসি। তাদের সঙ্গে মোহনবাগানের সাফল্য হয় হার, নয়তো ড্র। গত সাত-বারের সাক্ষাতে মুম্বই সিটি এফসিকে হারাতে পারেনি মোহনবাগান। সুতরাং আজকে ডুরান্ডের কোয়ার্টার ফাইনালে খুবই শক্ত গাঁট মোহনবাগানের।

You might also like!