Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Game

2 years ago

Mohammedan SC:কল্যাণীতেই বৃহস্পতিবার মোহনবাগানের মুখোমুখি মহমেডান

Mohammedan face Mohun Bagan on Thursday in Kalyani
Mohammedan face Mohun Bagan on Thursday in Kalyani

 

 দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃআগামী পাঁচ ম্যাচের সূচি চাই। না হলে ডার্বি খেলবে না। IFA-কে কার্যত হুঁশিয়ারি দিয়েছিল মহমেডান (Mohammedan SC)। অবশেষে বরফ গলেছে। বুধবার IFA লিগের পাঁচ ম্যাচের প্রস্তাবিত দিন জানিয়ে দিয়েছে। যার ফলে কল্যাণীতেই মোহনবাগানের (Mohun Bagan) বিরুদ্ধে নামছে মহমেডান।

সুপার সিক্সে কোন দলগুলি খেলবে, তা এখনও ঠিক নয়। তাই IFA জানিয়েছে, সম্পূর্ণ ক্রীড়াসূচি এখনই জানানো হয়নি। তবে সচিব অনির্বাণ দত্তের দাবি, চলতি মাসের ২৯ তারিখের মধ্যে শেষ হওয়ার কথা লিগ। এরপর আইএসএল ও আইলিগ আছে। এই আশ্বাস পেয়েই ডার্বি খেলতে রাজি মহমেডান।মহমেডানের ফুটবল সচিব দীপেন্দু বিশ্বাস জানিয়েছেন, সুপার সিক্সের দিনক্ষণ পাওয়ায় সুবিধা হয়েছে। পরিকল্পনা করতে অসুবিধা হচ্ছিল। প্রস্তুতি শিবির খেলতে দিল্লি যাবে মহমেডান।

You might also like!