Game

3 years ago

Qatar WC 2022 : বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে আজ নামছেন মেসিরা

Argentina Practise match
Argentina Practise match

 

আবুধাবি, ১৬ নভেম্বর  : বিশ্বকাপের আসরে নেমে পড়লেন আর্জেন্টিনার মহাতারকা ফুটবলার লিওনেল মেসি। আগামী ২২ নভেম্বর কাতার বিশ্বকাপে অভিযান শুরু করছে আর্জেন্টিনা। মেসিদের এবারের বিশ্বকাপে প্রথম প্রতিপক্ষ সৌদি আরব। তার আগে আজ বুধবার আবুধাবিতে ভারতীয় সময় রাত ৯টায় সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে খেলতে নেমে পড়ছে আর্জেন্টিনা। এই ম্যাচ খেলেই কাতারে চলে যাবেন মেসিরা। তারপর সৌদি আরবের বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে আর্জেন্টিনা।

টানা ৩৫টি ম্যাচে অপরাজিত আর্জেন্টিনা। আত্মবিশ্বাস একেবারে তুঙ্গে মেসিদের। তবে বিশ্বকাপ একেবারে অন্য মঞ্চ। সেটা বুঝেই মহম্মদ বিন জায়েদ স্টেডিয়ামে হতে চলা আরব আমিরশাহির বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচকে দারুণ গুরুত্ব দিচ্ছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। সৌদি ম্যাচে আর্জেন্টিনা প্রথম একাদশ কেমন হতে চলেছে, তা বোঝা যাবে এদিন। মেসিকে শুরু থেকে নামানোর কথা। তবে কোচ স্কালোনি মেসিকে একেবারে বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকে খেলানোর পক্ষপাতি। ইউএই-র বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে পুরো স্কোয়াডকেই ঘুরিয়ে ফিরিয়ে দেখে নিতে চান স্কালোনি।

You might also like!