Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Game

3 weeks ago

Premier League: দুইবার এগিয়ে গিয়েও জিততে পারল না ম্যানচেস্টার ইউনাইটেড

Manchester United failed to win despite taking the lead twice
Manchester United failed to win despite taking the lead twice

 

ম্যানচেস্টার, ৭ সেপ্টেম্বর : ম্যাচ শেষ হতে তখন কয়েক সেকেন্ড বাকি। জয়ের পথেই ছিল ম্যানচেস্টার ইউনাইটেড। কিন্তু একেবারে শেষ মুহূর্তে সবকিছু বদলে গেল। মেইটল্যান্ড-নাইলসের চমৎকার গোলে একটি পয়েন্ট আদায় করে নিল এভারটন। প্রতিপক্ষের মাঠে রবিবার প্রিমিয়ার লিগে দুইবার এগিয়ে থেকেও জিততে পারল না ম্যান ইউনাইটেড। রোমাঞ্চকর লড়াইটি শেষ হয়েছে ২-২ গোলে।

চারটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। ব্রায়ান এমবুমো ইউনাইটেডকে এগিয়ে নেওয়ার পর, সমতা টানেন তারিক জর্জ। একটু পরই বেনিয়ামিন শেশকোর গোলে আবার এগিয়ে যায় ম্যানচেস্টার। এরপর, যোগ করা সময়ের শেষ মিনিটে মেইটল্যান্ড-নাইলসের নৈপুন্যে হার এড়ায় এভারটন। ম্যাচে এভারটন তাদের ১৮ শটের ছয়টি লক্ষ্যে রাখতে পারে। আর ইউনাইটেড ১৪টি শটের তিনটি লক্ষ্যে রাখতে পারে। তিন ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। আর এক জয় ও দুই ড্রয়ে ৫ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে এভারটন।

You might also like!