Breaking News
 
Weather update : তাপপ্রবাহে বিরতি, সপ্তাহজুড়ে বৃষ্টির পূর্বাভাস, ভিজতে পারে কলকাতাসহ দক্ষিণবঙ্গ Suvendu Adhikari : নবান্নে মুখ্যমন্ত্রীর আগমন, গার্ড অফ অনারে শুভেন্দু, স্বাগত জানালেন মুখ্যসচিব ও ডিজি ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর

 

Game

2 years ago

Manchester City : ইংলিশ প্রিমিয়ার লিগ: রোমাঞ্চকর লড়াইয়ে জিতল ম্যানচেস্টার সিটি

Manchester City won the thrilling battle (Collected)
Manchester City won the thrilling battle (Collected)

 

ম্যানচেস্টার, ১৪ জানুয়ারি : রোমাঞ্চকর ম্যাচ। অসংখ্য সুযোগ। গোল হবে হবে করেও হচ্ছিল না। কিছুতেই ভাঙা যাচ্ছিল না নিউক্যাসলের জমাট রক্ষণ। শেষ পর্যন্ত বদলি খেলোয়াড় হিসেবে নেমে খেলার চিত্রটাই পাল্টে দিলেন বেলজিয়ান মিডফিল্ডার কেভিন ডে ব্রুইনে। যোগ করা সময়ে তিনি গোল করলেন। রোমাঞ্চকর এই জয়ে লিভারপুলের সঙ্গে ব্যবধান কমল ম্যানচেস্টার সিটির।প্রতিপক্ষের মাঠে পেপ গুয়ার্দিওলার দল শনিবার রাতে প্রিমিয়ার লিগের ম্যাচ জিতেছে ৩-২ গোলে।এই জয়ে প্রিমিয়ার লিগে টানা তৃতীয় জয় পেল সিটি। 

২০ ম্যাচে ১৩ জয় ও চার ড্রয়ে ৪৩ পয়েন্ট নিয়ে দুই নম্বরে উঠে এল শিরোপাধারীরা। আর নিউক্যাসেলের লিগে সবশেষ সাত ম্যাচে এটি তাদের ষষ্ঠ হার। ২১ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে দলটি আছে ১০ নম্বরে।২০ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। সমান ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে তিনে নেমে গেছে অ্যাস্টন ভিলা।

You might also like!