Game

3 years ago

LSG VS SRH IPL 2023:হারের ধাক্কা সামলে ঘুরে দাঁড়াতে মরিয়া সানরাইজার্স হায়দ্রাবাদ

lsg vs srh
lsg vs srh

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃশুক্রবারে লক্ষ্ণৌর  ভারতরত্ন শ্রী অটলবিহারী বাজপেয়ী একানা স্টেডিয়ামে ফিরতে চলেছে আইপিএলের আসর। নিজেদের দ্বিতীয় ম্যাচে কে এল রাহুলদের লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের  মোকাবিলা করতে মাঠে নামছে সানরাইজার্স হায়দ্রাবাদ । প্রথম ম্যাচে ঘরের মাঠে রাজস্থান রয়্যালসের কাছে নাস্তানাবুদ হতে হয়েছে তাদের। ব্যাটিং, বোলিং উভয় বিভাগই আশানুরূপ পারফর্ম করতে পারে নি। প্রথমে বোলিং করে বাটলার , স্যামসনদের বিরুদ্ধে ২০৩ রান খরচ করে তারা। জবাবে হায়দ্রাবাদে  ইনিংস থেকে যায় ১৩১ রানে। ৭২ রানে ম্যাচ হেরে শুরুতেই পিছিয়ে পড়েছে ‘অরেঞ্জ আর্মি।’

প্রথম ম্যাচে হারের পর সানরাইজার্স দলের অন্তর্বর্তীকালীক অধিনায়ক ভুবনেশ্বর কুমার বলেছিলেন যে ভেঙে পড়তে নারাজ তাঁরা। দক্ষিণ আফ্রিকা থেকে একঝাঁক খেলোয়াড়ের যোগ দেওয়ার কথা রয়েছে দলে। তাঁরা এলে শক্তি অনেক গুণ বাড়িয়ে মাঠে নামতে পারবে দল। লক্ষ্ণঔর বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে নামার আগে এইডেন মার্করাম , হেনরিখ ক্লাসেন (Heinrich Klassen) এবং মার্কো ইয়ানসেন (Marco Jansen) যোগ দিয়েছেন সানরাইজার্স শিবিরে। তিনজনেরই খেলার সম্ভাবনা রয়েছে শুক্রবার। হায়দ্রাবাদ অধিনায়ক হিসেবে দায়িত্বও বুঝে নিয়েছেন মার্করাম। ৭ তারিখ এক আলাদা সানরাইজার্সকে (SRH) দেখার আশা রাখছেন অনুরাগীরা।

হায়দ্রাবাদের প্রতিপক্ষ লক্ষ্ণৌর (LSG) শুরুটা জয় দিয়ে হলেও দ্বিতীয় ম্যাচে হেরেছে তারা। দিল্লী ক্যাপিটালসের (DC) বিরুদ্ধে ৫০ রানে জিতেছিলেন কে এল রাহুল’রা (KL Rahul)। কিন্তু চেন্নাইতে গিয়ে সুপার কিংসদের (CSK) বিরুদ্ধে হারতে হয়েছে ১২ রানে। ঘরের মাঠে দ্বিতীয় জয়ের সন্ধানে নামবে তারা। ফর্মে রয়েছেন কাইল মেয়ার্স (Kyle Mayers)। ক্যুইন্টন ডি কক (Quinton De Kock) যোগ দেওয়ার শক্তি বেড়েছে সুপারজায়ান্টসেরও (LSG)। বল হাতে ছন্দে দেখিয়েছে মার্ক উডকে (Mark Wood)। দিল্লীর বিরুদ্ধে ৫ উইকেট নিয়েছিলেন তিনি। চেনা শিকারভূমিতে ফের একবার গতির আগুন ছোটানোর লক্ষ্যে থাকবেন তিনি। অন্যদিকে গতির ভাণ্ডার যথষ্ট রয়েছে সানরাইজার্সের (SRH) কাছেও। ইয়ানসেন, নটরাজন (T Natarajan), উমরান মালিকরা (Umran Malik) ম্যাচের চাবিকাঠি তুলে দিতে পারেন হায়দ্রাবাদের হাতে।

IPL ম্যাচের ক্রীড়াসূচী-

লক্ষ্ণৌ সুপারজায়ান্টস (LSG) বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH)

ম্যাচ নং- ১০

তারিখ- ০৭/০৪/২০২৩

ভেন্যু- ভারতরত্ন শ্রী অটলবিহারী বাজপেয়ী একানা স্টেডিয়াম, লক্ষ্ণৌ

সময়- সন্ধ্যে ৭:৩০ (ভারতীয় সময়)

You might also like!