Breaking News
 
West Bengal Assembly Election Result 2026 : দিল্লিতে বাংলার ছোঁয়া, ময়ূরপুচ্ছ ধুতিতে মোদি—বিজেপি অফিসে বাজল বাংলা গান Suvendu Adhikari : ভবানীপুরে শুভেন্দুর মন্তব্যে বিতর্ক, সিপিএমকে ধন্যবাদ দিয়ে বললেন—‘মুসলমানরা ভোট দেয়নি’ West bengal Assembly Election: ভবানীপুরে হাড্ডাহাড্ডি লড়াই, মমতা বনাম শুভেন্দু, ২০২৬-এর রাজনৈতিক মহারণে শেষ পর্যন্ত নজর কাড়ল কে? West Bengal Assembly Election Result 2026: বাঙালিয়ানা ভরপুর, ধুতি -পাঞ্জাবির সাজে দিল্লির মঞ্চে মোদী, বাংলার জয়ে উচ্ছ্বাসে ভাসল বিজেপি শিবির Suvendu Adhikari Reacts: ‘সোনার বাংলায় নতুন ভোর’, বিজেপির ঐতিহাসিক জয়ে উচ্ছ্বসিত শুভেন্দু, তৃণমূলকে হটিয়ে প্রথমবার ক্ষমতায় গেরুয়া শিবির সরকারি কাগজপত্র সংরক্ষণে কঠোর বার্তা, নথি সরানো যাবে না—মুখ্যসচিবের নির্দেশ

 

Game

2 years ago

Lionel Messi :মেজর লিগ সকারে এপ্রিল মাসের সেরা খেলোয়াড় ঘোষিত হলেন লিওনেল মেসি

Lionel Messi
Lionel Messi

 

আমেরিকা, ৩ মে : চলতি বছর ইনজুরির কারণে বেশিরভাগ সময় মাঠের বাইরে ছিলেন।খেলা হয়নি ক্লাব এবং জাতীয় দলের বেশিরভাগ ম্যাচে। কিন্তু মাঠে ফিরে এপ্রিল মাসটা দারুন কেটেছে এই আর্জেন্টাইন সুপারস্টারের। আর তাতেই এমএলএসে এপ্রিল মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন তিনি।

ইনজুরি কাটিয়ে এপ্রিল মাসে মায়ামির হয়ে ৪ ম্যাচ খেলেছেন তিনি, কিন্তু একটিতেও দল হারেনি। এই ৪ ম্যাচে প্রতিপক্ষকে ১২টি গোল দিয়েছে মায়ামি। তার মধ্যে ১০টিতেই অবদান রেখেছেন মেসি। নিজে করেছেন ৬টি গোল এবং ৪টি করিয়েছেন সতীর্থদের দিয়ে।চলতি মরসুমের শুরু থেকে এমএলএসে এই দারুণ পারফরমেন্সের জন্য এপ্রিল মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হলেন মেসি।


You might also like!