Breaking News

 

Game

2 years ago

La Liga:লা লিগা : জয়ে ফিরল স্প্যানিশ চ্যাম্পিয়নরা

La Liga
La Liga

 

বার্সেলোনা, ৯ মার্চ : ম্যাচের ৭২ মিনিট পর্যন্ত কোনও গোল নেই। এর ফলে টানা দ্বিতীয় ম্যাচে পয়েন্ট হারানোর শঙ্কা বাড়ছিল বার্সেলোনা শিবিরে। এরপর ম্যাচের ৭৩ মিনিটে দারুণ নৈপুণ্যে দেখিয়ে দৃষ্টিনন্দন গোল করে ব্যবধান গড়ে দিলেন ইয়ামাল। জয়ে ফিরল স্প্যানিশ চ্যাম্পিয়নরা। লা লিগায় নিজেদের মাঠে গতরাতে মায়োর্কার বিরুদ্ধে ১-০ গোলে জিতেছে শাভি এর্নান্দেসের দল।

এই জয়ে দুই নম্বরে উঠে এল বার্সেলোনা। একই সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় নাপোলির বিরুদ্ধে খেলার আগে বাড়িয়ে নিল আত্মবিশ্বাস। শেষ ষোলোর ফিরতি লেগে আগামী বুধবার মাঠে নামবে তারা। প্রথম লেগ ড্র হয়েছিল ১-১ গোলে। ২৮ ম্যাচ থেকে ৬১ পয়েন্ট বার্সেলোনার। ২৭ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষস্থানে রইল রিয়াল মাদ্রিদ। রিয়ালের সমান ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে তিন নম্বরে জিরোনা।


You might also like!