Game

2 hours ago

IPL 2026: ঘরের মাঠে আবারও বিমুখ কলকাতা, সূর্যোদয় হল হায়দরাবাদের

Sunrisers open account with a clinical win over Knight Riders
Sunrisers open account with a clinical win over Knight Riders

 

কলকাতা, ৩ এপ্রিল : যেটা আগে হতো না, এখন হচ্ছে। ঘরের মাঠেই হারতে হচ্ছে কলকাতা নাইটদের। আইপিএলে টানা দুটো ম্যাচে জয় পেল না নাইটরা। হাজার হাজার দর্শকের সামনে ইডেনে মাথা হেঁট হল আজিঙ্কা রাহানেদের। ইডেন এসে নাইটদের মাটি ধরিয়ে গেল সানরাইজার্স হায়দরাবাদ। প্রথম ম্যাচে হেরে যাওয়া দলটার সূর্যোদয় হল ইডেনে। আর কেকেআর পড়ে গেল বিপদে। হায়দরাবাদের ২২৬ রানের উত্তর দিতে নেমে কলকাতা থেমে গেল মাত্র ১৬১ রানে। ১৬ ওভারেই শেষ হয়ে গেল কেকেআরের ইনিংস। ৬৫ রানে জিতে গেল সানরাইজার্স।

রান তাড়া করতে নেমে প্রথম তিন ওভারে চমক দেখালেও তারপর নাইটরা হারিয়ে গেল। ফিন অ্যালেন শুরুতে গর্জে উঠেছিলেন ৭ বলে ২৮ রান করে। কিন্তু প্রত্যাশা জাগিয়েও তিনি ফিরে গেলেন। দলের ক্যাপ্টেন অজিঙ্কে রাহানে মাত্র ৮ রান করে হতাশ করলেন। আর ২৫ কোটির ক্যামেরন গ্রিনকে নিয়ে শুরু হয়ে গেছে আলোচনা। কলকাতার ইনিংসে ভাঙনের মুখে একমাত্র হাল ধরেছিলেন তরুণ ক্রিকেটার অঙ্গকৃষ রঘুবংশী। ২৯ বলে ৫২ রানের ইনিংস খেলে নজর কাড়লেন।

রিঙ্কু সিংয়ের সঙ্গে রঘুবংশী যখন দলকে টেনে তোলার চেষ্টা করছেন, ঠিক তখনই রান আউট হয়ে যান রঘুবংশী। রিঙ্কুর প্রচেষ্টাও ব্যর্থ হল। ২৫ বলে ৩৫ রান করার পরে তাঁর সতীর্থরা শুধু এলেন আর গেলেন। সানরাইজার্সের ২২৬ রানের পিছনে কৃতিত্ব রয়েছে হেড,অভিষেক, ক্লাসেন আর নিতিশ রেড্ডির। তাঁদের ব্যাট কথা বলায় সানরাইজার্সে ইনিংস ভালো জায়গায় দাঁড়ায়।

You might also like!