Game

3 years ago

Shakib Al Hasan KKR : শাকিবের পরিবর্ত হিসেবে কেকেআর দলে নিতে পারে এই ৫ তারকার একজনকে

Shakib Al Hasan
Shakib Al Hasan

 

কলকাতা, ৪ এপ্রিল : শাকিবের বিকল্প হিসেবে কাকে নেওয়া যায়, সেই ভাবনা চিন্তা শুরু করে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। এক নজরে দেখে নেওয়া যাক কোন ৫ ক্রিকেটার, যাঁদের শাকিবের পরিবর্ত হিসেবে দলে নিতে পারে নাইট রাইডার্স।

দাসুন শনাকা:

শ্রীলঙ্কা জাতীয় দলের অধিনায়ক। টি-টোয়েন্টি ফর্ম্যাটে আন্তর্জাতিক ক্রিকেটে গত কয়েক বছরে বারবার নিজের জাত চিনিয়েছেন এই অলরাউন্ডার।

অ্যাডাম মিলনে:

অ্যাডাম মিলনে এই পরিস্থিতিতে সাকিবের বিকল্প হতে পারে। কিউয়ি পেসার লকি ফার্গুসন দলে রয়েছেন। কিন্তু লকির চোট রয়েছে। তাই অ্যাডাম মিলনেকে ব‌্যাক আপ হিসেবে ভাবতেই পারে কেকেআর।

মহম্মদ নবি:

গত বছর কেকেআর শিবিরে খেলেছেন মহম্মদ নবি। কিন্তু একটি ম্যাচও খেলার সুযোগ পাননি তিনি। নবি আন্তর্জাতিক ক্রিকেটে বিশাল অভিজ্ঞতা সম্পন্ন একজন অলরাউন্ডার। বিশ্বজুড়ে একাধিক টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেছেন এই আফগান অলরাউন্ডার। এবার নবিকে দলে নিয়ে তাঁর অভিজ্ঞতাকে কাজে লাগানোর সুযোগ রয়েছে নাইটদের।

ওয়েন পার্নেল:

দক্ষিণ আফ্রিকার তারকা বাঁহাতি পেসার ওয়েন পার্নেল এই মুহূর্তে সাদা বলের ফরমেটে দুর্দান্ত ফর্মে রয়েছেন। দীর্ঘদিন আইপিএল না খেললেও এই ফর্ম্যাটে প্রচুর অভিজ্ঞতা রয়েছে পার্নেলের। কলকাতা শিবিরে এক্স ফ্যাক্টর হিসেবে কাজ করতে পারেন পার্নেল। ব্যাটের হাতও তাঁর ভাল।

টম ল্যাথাম:

নিউজিল্যান্ডের উইকেট কিপার ব্যাটার টম ল্যাথামের উপমহাদেশের মাটিতে দুর্দান্ত রেকর্ড রয়েছে। ভারতের মাটিতে ভারতের বিরুদ্ধে খেলে সাফল্য পেয়েছেন অনেক। টি-টোয়েন্টি ফর্ম্যাটে ল্যাথামের স্ট্রাইক রেট ১৩৩.৬৪। নাইট ব্যাটিং লাইন আপের অ্যাঙ্কর রোল প্লে করতে পারেন তিনি। শাকিবের পরিবর্ত হিসেবে যদি ল্যাথামকে দলে নেয় নাইট শিবির, তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না।







You might also like!