Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Game

2 years ago

India vs Nepal: এশিয়া কাপে সোমবার নেপালের বিরুদ্ধে নামছে ভারত, বৃষ্টির সম্ভাবনা কতটা!

India vs Nepal
India vs Nepal

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ এশিয়া কাপে (Asia Cup 2023) বৃষ্টিতে ভেস্তে গিয়েছে ভারত-পাকিস্তান ম্যাচ (India vs Pakistan Match) সোমবার নেপালের বিরুদ্ধে নামছে ভারত। আবহাওয়া দফতরের পূর্বাভাস সোমবারও ভোগাতে পারে বৃষ্টি। ভারত-পাক ম্যাচের গ্রাউন্ড ক্যান্ডিতেই নামবে রোহিত ব্রিগেড। সোমবার বৃষ্টির সম্ভাবনা কতটা!

আবহাওয়া দফতরের পূর্বাভাস, সকালের দিকে ৬০ শতাংশ বৃষ্টি হতে পারে। দুপুর আড়াইটে নাগাদ টস হওয়ার কথা। সেই সময় ২২ শতাংশ বৃষ্টির সম্ভাবনা আছে। সন্ধ্যা ৬টার পর সেই সম্ভাবনা বেড়ে দাঁড়াবে ৬৬ শতাংশ। অর্থাৎ, ভারত-নেপাল ম্যাচেও দ্বিতীয় ইনিংসে বাধা হতে পারে বৃষ্টি। ম্যাচ পন্ড হয়ে যেতে পারে, আবার ওভার কমিয়ে খেলানোও হতে পারে ওই ম্যাচ।

পাকিস্তানের বিরুদ্ধে ভারতের ব্যাটিং যেভাবে ভেঙে পড়েছে, তাতে সমালোচনার শিকার হয়েছেন ব্যাটসম্যানরা। দলের মিডল অর্ডার অনেকটাই ভরসা দিয়েছে। ইশান কিশান ও হার্দিক পান্ডিয়া একমাত্র বড় রান করেছেন। নেপালের বিরুদ্ধে খেলা হলে অনায়াসে জয় পেতে পারে ভারত।



You might also like!