Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Game

2 years ago

India vs Australia: মোহালিতে আজ ভারত-অস্ট্রেলিয়া একদিনের ম্যাচ, কীভাবে দেখবেন প্রথম ওডিআই

India-Australia (File Picture)
India-Australia (File Picture)

 

মোহালি, ২২ সেপ্টেম্বর : ওডিআই বিশ্বকাপ শুরুর ২ সপ্তাহও আগেই আজ শুরু হচ্ছে ভারত -অস্ট্রেলিয়া তিন ম্যাচের একদিনের ম্যাচ। ওডিআই সিরিজ শুরুর আগে ভারতে খেলার সুযোগ পেয়েছে প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া। এই সিরিজ দুই দলের কাছে বিশ্বকাপের প্রস্তুতির মতো। আইসিসি ওডিআই টিমের ক্রমতালিকায় দুই নম্বরে আছে ভারত আর তিন নম্বরে অস্ট্রেলিয়া।

এখনও অবধি এই দুই দল ১৪৬টি ওডিআইতে মুখোমুখি হয়েছে। তার মধ্যে অস্ট্রেলিয়া জিতেছে ৮২টি ম্যাচ। ভারতের জয় ৫৪টি ম্যাচে। দুই দলের ১০টি ম্যাচ অমীমাংসিত। এই বছর মার্চ মাসে অস্ট্রেলিয়া ভারত সফরে এসে বর্ডার গাভাসকর ট্রফির পর তিন ম্যাচের ওডিআই সিরিজে খেলেছিল। সেই সিরিজের ২-১ ব্যবধানে সিরিজ জেতে অস্ট্রেলিয়া। এ বার দেখার বিশ্বকাপের আগে ভারত এই সিরিজ জিতে আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে পারে কিনা।

ভারত-অস্ট্রেলিয়া ওডিআই সিরিজের প্রথম ম্যাচটি কবে, কখন ও কীভাবে দেখবেন। প্রথম ওডিআই ম্যাচটি শুরু হবে দুপুর ১টা ৩০মিনিটে। আর ভারত বনাম অস্ট্রেলিয়া প্রথম ওডিআই ম্যাচের লাইভ টেলিকাস্ট দেখা যাবে স্পোর্টস ১৮ চ্যানেলে।


You might also like!