Game

3 years ago

Portuguese :পর্তুগিজ অভিধানেও 'অপ্রতিদ্বন্দ্বী' পেলে

Get 'unrivaled' in the Portuguese dictionary
Get 'unrivaled' in the Portuguese dictionary

 

কলকাতা, ২৮এপিল :ফুটবলের প্রথম মহাতারকা ধরা হয় পেলেকে। তাঁর অর্জনের কথা আমরা তো সকলেই জানি। তাঁর খেলা দুনিয়াব্যাপী ছড়িয়ে দিয়েছে শান্তির বাণী। এমনকি যুদ্ধও থেমে গেছে পেলের খেলার মুগ্ধতায়। তাঁর অর্জন তাঁকে বসিয়েছে সর্বকালের সেরার আসনে। তাঁকে দিয়েছে অপ্রতিরোধ্য এক কিংবদন্তির খেতাব।

গত বছরে প্রয়াত হওয়া এই কিংবদন্তির অসংখ্য রেকর্ড ও কীর্তি এখনও অমলিন। পেলে যেন অপ্রতিরোধ্য, অতুলনীয় এক যোদ্ধার নাম। মৃত্যুর চারমাস পেরিয়ে গেলেও এখনও তাঁর প্রতি সম্মান প্রদর্শন করেই যাচ্ছে পৃথিবী।

এবার ফুটবলের রাজা পেলেকে সম্মান জানিয়ে তাঁর নামকে জায়গা দেওয়া হলো অভিধানে। বিবিসির প্রতিবেদন জানিয়েছে, পর্তুগিজ ভাষার জনপ্রিয় অভিধান মিখাইলাসে স্বতন্ত্র শব্দ হিসেবে জায়গা পেয়েছে 'পেলে' নামটি। পর্তুগিজ ভাষায় অসাধারণ, অতুলনীয়, অপ্রতিদ্বন্দ্বী এই বিশেষণগুলোর সমার্থক শব্দ হিসেবে 'পেলে' শব্দটিকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে অভিধানটি। তাই এখন থেকে চাইলে এই বিশেষণগুলোর সমার্থক হিসেবে 'পেলে' শব্দটি অনায়াসেই ব্যবহার করতে পারবেন পর্তুগিজভাষীরা।

মূলত পেলে ফাউন্ডেশনের একটা ক্যাম্পেইনের ফলেই পেলের নাম অভিধানে যুক্ত করা হয়েছে। তাঁদের এই ক্যাম্পেইনে ১ লাখ ২৫ হাজার মানুষ তাঁদের নাম স্বাক্ষর করেছিলেন।

গত বুধবার মিখাইলাসের প্রকাশক এক ঘোষণায় পেলের নামটি এই অভিধানে যুক্ত করার বিষয়টি জানান। তিনি বলেন, দ্রুততম সময়ে এই পর্তুগিজ ভাষার অভিধানের ডিজিটাল সংস্করণে 'পেলে' শব্দটি যুক্ত করা হবে। এবং প্রিন্ট সংস্করণের পরবর্তী সম্পাদনায় ছাপার অক্ষরেও প্রকাশ করা হবে।

You might also like!