Breaking News
 
West bengal Assembly Election: ভবানীপুরে হাড্ডাহাড্ডি লড়াই, মমতা বনাম শুভেন্দু, ২০২৬-এর রাজনৈতিক মহারণে শেষ পর্যন্ত নজর কাড়ল কে? West Bengal Assembly Election Result 2026: বাঙালিয়ানা ভরপুর, ধুতি -পাঞ্জাবির সাজে দিল্লির মঞ্চে মোদী, বাংলার জয়ে উচ্ছ্বাসে ভাসল বিজেপি শিবির Suvendu Adhikari Reacts: ‘সোনার বাংলায় নতুন ভোর’, বিজেপির ঐতিহাসিক জয়ে উচ্ছ্বসিত শুভেন্দু, তৃণমূলকে হটিয়ে প্রথমবার ক্ষমতায় গেরুয়া শিবির সরকারি কাগজপত্র সংরক্ষণে কঠোর বার্তা, নথি সরানো যাবে না—মুখ্যসচিবের নির্দেশ Nawsad Siddique: পরিবর্তনের বাংলায় ভাঙড়ে বাজিমাত নওশাদের, আসন বদলে বিপর্যয় শওকতের West Bengal Assembly Election Result 2026: মুসলিম ভোটব্যাঙ্কে বিজেপির এগিয়ে থাকা—কারণ ব্যাখ্যা করলেন শুভেন্দু

 

Game

1 year ago

Brazil-Argentina: ফুটসালে ফিফার প্রথম র‌্যাঙ্কিং প্রকাশ: শীর্ষে ব্রাজিল, আর্জেন্টিনা পঞ্চম ও ভারত ১৩৫ নম্বরে

FIFA's first futsal rankings released: Brazil top, Argentina fifth and India 135
FIFA's first futsal rankings released: Brazil top, Argentina fifth and India 135

 

জুরিখ, ৮ মে: প্রথমবার ফুটসালের র‌্যাঙ্কিং প্রকাশ করল ফিফা। পুরুষ ও মহিলা দুটি বিভাগেই শীর্ষস্থানে রয়েছে ব্রাজিল।

ইনডোরে পাঁচজনের যে ফুটবল, সেটাই ফুটসাল। এই ফুটসাল ইউরোপ, লাতিন আমেরিকাসহ সারা পৃথিবীব্যাপী ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে।ফুটসাল ফিফার স্বীকৃতি পেয়েছে ১৯৮৯ সালে।এরপর থেকেই নিয়মিত ফুটসালের বিশ্বকাপের আসর বসছে। তবে ৩৫ বছর ফুটসালের বিশ্ব আসর চললেও এর কোনো র‌্যাঙ্কিং ছিল না। সোমবার প্রথমবার ফুটসালের র‍্যাঙ্কিং প্রকাশ করল ফিফা। ফুটসালের প্রথম র‍্যাঙ্কিংয়ে পুরুষ বিভাগের হিসাবটা করা হয়েছে ৪৬০০টি ফিফা ‘এ’ ম্যাচের ফলের ভিত্তিতে। ফিফার সদস্য (১৩৯) দেশগুলোর মূল জাতীয় দল মুখোমুখি সাক্ষাৎকার করলেই আন্তর্জাতিক ‘এ’ ম্যাচের মর্যাদা পেয়ে থাকে।

ফুটসালে পুরুষ বিভাগে প্রথম স্থান ব্রাজিল পেলেও দুইয়ে আছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পর্তুগাল। দুবারের চ্যাম্পিয়ন স্পেন রয়েছে তিনে। এশিয়ার দেশ ইরান চারে আর ২০১৬ সালের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আছে পাঁচে।

ফুটসালে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবার ওপরে মালদ্বীপ। তাদের অবস্থান ১১০ নম্বরে। নেপাল ১২১ নম্বরে আর ভারত আছে ১৩৫ নম্বরে।

You might also like!