Breaking News
 
BJP : প্রতি মাসে মহিলাদের ৩০০০ অন্নপূর্ণা ভাণ্ডার, সরকারি বাসে মহিলাদের টিকিট ফ্রি পয়লা জুন থেকেই মিলবে সিদ্ধান্ত সরকারের Kunal Ghosh : রাজনৈতিক সৌজন্যে শুভেন্দুকে কুণালের শুভেচ্ছা, তালিকায় শোভনদেব-অসীমা, অনুপস্থিত নয়না West Bengal Cabinet Ministers 2026: :নতুন মন্ত্রিসভায় দায়িত্ব বণ্টন শুরু, দিলীপ-অগ্নিমিত্রাদের কোন দপ্তর? একনজরে তালিকা Suvendu Adhikari : প্রশাসনিক রদবদলে বড় ঘোষণা, প্রথম ক্যাবিনেটে ষাটোর্ধ্ব আমলাদের সরিয়ে দিলেন শুভেন্দু Humayun kabir : পঞ্চায়েত সমিতিতে বড় বিতর্ক, ২৮ কোটির দুর্নীতির অভিযোগে আতাউর, তালা ঝুলল অফিসে Subhendu Adhikari : আগামী সোমবার মন্ত্রিসভা বৈঠকে ডিএ ও পে কমিশন নিয়ে আলোচনা, ইঙ্গিত শুভেন্দুর

 

Game

2 years ago

Shakib Al Hasan: বিশ্বকাপে ঝাপসা ছিল দৃষ্টি তাই ব্যাট করতে ব্যর্থ হয়েছেন, জানালেন শাকিব

Shakib Al Hasan
Shakib Al Hasan

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ওডিআই বিশ্বকাপে হতাশা জনক পারফরমেন্সের কারণ নিয়ে এবার মুখ খুললেন বাংলাদেশের সিনিয়র তারকা অলরাউন্ডার শাকিব আল হাসান (Shakib Al Hasan)। তিনি জানিয়েছেন, গোটা বিশ্বকাপেই তাঁর চোখের সমস্যা ছিল। পরিষ্কারভাবে দেখতে পাচ্ছিলেন না। সেই কারণেই খারাপ হয়েছে পারফরম্যান্স।

শাকিবের কথায়, মানসিক চাপের কারণে তাঁর বাঁ চোখের একপাশে দৃষ্টি ঝাপসা হয়ে গিয়েছিল। যার প্রভাব পড়েছিল ব্যাটিংয়ে। দুই, একটি খেলায় নয় বরং গোটা বিশ্বকাপে তাঁর চোখের সমস্যা ছিল। সেই কারণেই তেমন রান তুলতে পারেননি তিনি।

শাকিব আরও জানিয়েছেন, চিকিৎসকরা কর্নিয়া এবং রেটিনায় ড্রপ দিয়েছিলেন। বলা হয়েছিল চাপ কমাতে হবে। তবে, তিনি এও জানিয়েছেন, ঠিক চাপের কারণেই এটা হয়েছিল কিনা তা তিনি জানেন না। এই বিষয়ে কোনও অজুহাত তিনি দিতে চান না।তবে, শাকিবের মনে হয় বিশ্বকাপের আর কিছুদিন আগে অধিনায়কত্ব পেলে হয়তো সবকিছু ঠিক হয়ে যেত। কারণ তাঁর দর্শন অনুযায়ী দল খেলতে প্রস্তুত ছিল না। সেই কারণেই বিশ্বকাপে এমন ভরাডুবি হয়েছে বাংলাদেশের।


You might also like!