Game

3 years ago

Egg Throwing competition in Europe:অবাক হওয়ার কিছু নেই, ইউরোপে চলে ডিম ছোঁড়ার বিশ্ব চ্যাম্পিয়নশিপ!

Egg Throwing competition in Europe
Egg Throwing competition in Europe

 

নয়াদিল্লি, ৫ এপ্রিল : অবাক হওয়ার কিছু নেই, শুনুন তাহলে। ডিম ছোড়াও একটা সত্যিকার খেলা? এবং এই ডিম ছোড়া খেলার বিশ্ব চ্যাম্পিয়নশিপও আছে! একদা বৃটেনে এই ডিম ছোড়া খেলার প্রচলন ছিল। তবে তা আনন্দের মুহূর্তে। ইস্টারের সময় ডিম ছুঁড়ে সেলিব্রেট করা হত। পরবর্তীকালে এটি একটি খেলার রূপ নয়। মজার মোড়কটা এখনও আছে, তবে তার উপর পড়েছে প্রতিযোগিতার রূপ। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও ডিম ছোড়া খেলা ইউরোপের কোনও কোনও অংশে আছে বহাল তবিয়তে। এবং সে খেলার বিশ্ব চ্যাম্পিয়নশিপও আছে।

কীভাবে এই প্রতিযোগিতা চলে? মূলত দুটি ভাগে ভাগ হয়ে একে অন্যের দিকে ডিম ছুঁড়তে থাকেন। যদি একজনের ছোড়া ডিম অন্যদলের কেউ ধরে নেন তাহলে তিনি পালটা আবার বিপক্ষের দিকে ডিম ছোড়েন। এভাবেই খেলা এগোতে থাকে। আবার সেয়ানে-সেয়ানে খেলাও হয়। অর্থাৎ কে কটা ডিম একেবারে মাথায় ভাঙতে পারেন এরকম খেলার ধরনও দেখা গিয়েছে। মহিলারাও এ খেলায় অংশ নেন।

পরিসংখ্যান বলছে: ২০১১ সালে প্রায় ২১৩০ জন মানুষ এই ডিম ছোড়া খেলায় অংশগ্রহণ করেছিলেন। তাছাড়া প্রতিবছরই ভালো সংখ্যক মানুষ এই প্রতিযোগিতায় অংশ নিয়ে থাকেন।

এর আবার ফেডারেশনও আছে: ফেডারেশন এর নাম ওয়ার্ল্ড এগ থ্রোয়িং ফেডারেশন। এই সংস্থার উদ্যোগেই ডিম ছোড়া খেলার বিশ্ব চ্যাম্পিয়নশিপ শুরু হয় ২০০৬ সাল থেকেই। প্রতি বছর জুন মাসের শেষ রবিবার ইংল্যান্ডের সোয়াটনে এই চ্যাম্পিয়নশিপের আসর বসে। সুতরাং এই খেলা নিয়ে যে বিশ্বের একশ্রেণির মানুষের দেদার আগ্রহ তা বোঝা যাচ্ছে। ইউরোপের ওই বিশেষ কয়েকটি অঞ্চল ছাড়া এই খেলার তেমন কোনও চল নেই।


You might also like!