Breaking News
 
TMC MP Controversy: ফের তৃণমূলের অন্দরে সংঘাত! কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দুকে চিঠি আখরুজ্জামানের Surya Kant insult: এজলাসেই প্রধান বিচারপতিকে ‘অযোগ্য’ আক্রমণ! বিতর্কিত আইনজীবীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ সুপ্রিম কোর্টের SFI-ABVP Clash: বাম বনাম এবিভিপি, বইপাড়ায় ধুন্ধুমার! বিমান বসুকে লক্ষ্য করে স্লোগান, পালটা জবাব প্রবীণ নেতার CM Suvendu Adhikari: ‘খাবার ঠিকমতো পাচ্ছ তো?’ আদিবাসী হস্টেলের পড়ুয়াদের সঙ্গে মুখ্যমন্ত্রীর কথোপকথন ঘিরে চর্চা Kulgam Encounter: ‘আল্লার সঙ্গে দেখা করতে যাচ্ছি’, শেষ ফোনে কী বলেছিল লতিফ? মসজিদের ভিতরেই কীভাবে চালাল অভিযান? TMC | শাহজাহানের ঘনিষ্ঠ নেতার বিরুদ্ধে ভূরি ভূরি অভিযোগ, সন্দেশখালিতে গ্রেপ্তার ঘিরে চাঞ্চল্য

 

Luis de la Fuente Contract: স্পেনের দায়িত্বে থাকবেন দে লা ফুয়েন্তেই

World Cup-winning boss Luis de la Fuente
World Cup-winning boss Luis de la Fuente

 

কলকাতা, ১৬ সেপ্টেম্বর : স্পেন জাতীয় দলের ডাগআউটে লুইস দে লা ফুয়েন্তের পথচলা আরও লম্বা হচ্ছে। মঙ্গলবার বিশ্বকাপজয়ী এই কোচ ২০৩০ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়াতে রাজি হয়েছেন। গত জুলাই মাসে বিশ্বকাপ জয়ের আগে ২০২৪ সালে স্পেনকে ইউরোর শিরোপাও জেতান দে লা ফুয়েন্তে। ৬৫ বছর বয়সী এই কোচের বর্তমান চুক্তির মেয়াদ ২০২৮ সাল পর্যন্ত। মেয়াদ দুই বছর বাড়ানো হলে ঘরের মাঠে বিশ্বকাপ শিরোপা ধরে রাখার অভিযানে স্পেনের দায়িত্বে থাকবেন দে লা ফুয়েন্তেই। উল্লেখ্য, মরক্কো ও পর্তুগালের সঙ্গে যৌথভাবে ২০৩০ বিশ্বকাপ আয়োজন করবে স্পেন। ২০২২ সালের ডিসেম্বরে দায়িত্ব নেওয়া দে লা ফুয়েন্তের কোচিংয়ে ৪১টি প্রতিযোগিতামূলক ম্যাচের মধ্যে কেবল দুটিতে হেরেছে স্পেন।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…