Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

Game

2 years ago

Di Maria:দি মারিয়ার স্বপ্নপূরণে কনমেবল প্রধানের সাড়া

Di Maria
Di Maria

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃলিওনেল মেসিকে প্রশ্নটা প্রায়ই শুনতে হয়—ক্যারিয়ারের শেষ কি নিজের সাবেক ক্লাব নিউয়েলস ওল্ড বয়েজে করতে চান? মেসিও হেসে উত্তর দেন, এমনটা হলে মন্দ হয় না! শৈশবে ফিরে যেতে কে না চায়! মেসির আর্জেন্টিনা দলের সতীর্থ আনহেল দি মারিয়াও সম্প্রতি নিজের স্বপ্নের কথা বলতে গিয়ে শৈশবের ক্লাব রোজারিও সেন্ট্রালে ফেরার কথা বলেছেন। শুধু তা-ই নয়, ক্লাবটির হয়ে দক্ষিণ আমেরিকান ক্লাব ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতা কোপা লিবের্তাদোরেসে খেলার স্বপ্নও দেখেন আর্জেন্টিনার ২০২২ বিশ্বকাপজয়ী দলের সদস্য।

দি মারিয়ার স্বপ্নের কথা শুনে সাড়া দিয়েছেন দক্ষিণ আমেরিকার ফুটবল কনফেডারেশনের প্রেসিডেন্ট আলেহান্দ্রো ডমিঙ্গেজ। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ডমিঙ্গেজ লিখেছেন, ‘আনহেল দি মারিয়া, কনমেবল লিবের্তাদোরেস আবার তোমার এখানে খেলার স্বপ্নপূরণের জন্য অপেক্ষা করছে।’ দি মারিয়াকে লিবের্তাদোরেসে পেতে যেন তর সইছে না তাঁর, ‘এটা কি কনমেবল কোপা আমেরিকার পরই?’জাতীয় দল পর্যায়ে দক্ষিণ আমেরিকান ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতা কোপা আমেরিকা, যার সামনের আসর জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে।

দি মারিয়া এ মুহূর্তে পর্তুগালের ক্লাব বেনফিকায় খেলছেন। ২০২২-২৩ মৌসুমটা জুভেন্টাসে কাটানোর পর রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক উইঙ্গারকে নিয়ে আলোচনা ছিল—সৌদি আরবের ফুটবলে যেতে পারেন। কিন্তু সব গুঞ্জনে পানি ঢেলে দিয়ে গত বছর বেনফিকায় নাম লেখান কাতার বিশ্বকাপের ফাইনালে গোল করা দি মারিয়া। বেনফিকার সঙ্গে তাঁর চুক্তিটি এক বছরের। সেটা এ বছরের জুনে শেষ হওয়ার কথা। এই হিসাব করেই হয়তো ডমিঙ্গেজ তাঁকে রোজারিও সেন্ট্রাল তথা লিবের্তাদোরেস কাপে ফেরার আহ্বান জানিয়েছেন।

মাত্র ৩ বছর বয়সে ১৯৯১ সালে দি মারিয়া রোজারিওর ছোট একটি ক্লাব তোরিতোতে ফুটবল খেলা শুরু করেন। পরের বছরই তিনি যোগ দেন রোজারিও সেন্ট্রালের একাডেমিতে। ২০০৫ সাল পর্যন্ত রোজারিওর যুবদলে খেলার পর সিনিয়র দলে সুযোগ পান দি মারিয়া। রোজারিওর সিনিয়র দলে ২ মৌসুম খেলার পর তাঁকে কিনে নেয় বেনফিকা। এরপর রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, পিএসজি আর জুভেন্টাস ঘুরে এখন আবার বেনফিকায় খেলছেন।সম্প্রতি আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসে দেওয়া এক সাক্ষাৎকারে দি মারিয়া ক্যারিয়ারের সায়াহ্নে আবার রোজারিওতে ফেরার স্বপ্ন দেখার কথা বলেছেন। ৩৬ বছর বয়সী দি মারিয়া বলেছেন, ‘সত্য হচ্ছে এই যে আমি সেন্ট্রালের হয়ে আবার লিবের্তাদোরেস কাপে খেলতে চাই।’ ক্যারিয়ারের শুরুতে রোজারিওর হয়ে ২ মৌসুমে কিছুই জিততে পারেননি দি মারিয়া। সত্যিই যদি আবার তিনি ক্লাবটিতে ফেরেন এবং রোজারিওর হয়ে লিবের্তাদোরেস কাপে খেলেন, শিরোপা জেতার সর্বোচ্চ চেষ্টাই হয়তো করবেন। পারবেন কি না, সময়ই বলে দেবে!


You might also like!