Game

3 years ago

Martina Na Vratilova : ক্যান্সারে আক্রান্ত টেনিস কিংবদন্তি নাভ্রাতিলোভা

Martina Na Vratilova
Martina Na Vratilova

 

নয়াদিল্লি, ৩ জানুয়ারি : টেনিস বিশ্বে দুঃসংবাদ ।ক্যান্সারে আক্রান্ত টেনিস কিংবদন্তি মার্টিনা নাভ্রাতিলোভা। একই সঙ্গে গলা ও স্তন ক্যান্সার ধরা পড়েছে প্রাক্তন বিশ্বসেরা টেনিস তারকা তথা লিয়েন্ডার পেজের দীর্ঘদিনের মিক্সড ডাবলস পার্টনার নাভ্রাতিলোভার । চেক-আমেরিকান টেনিস তারকাকে সর্বকালের অন্যতম সেরা হিসেবে বিবেচনা করা হয়। সিঙ্গলস, ডাবলস ও মিক্সড ডাবলস মিলিয়ে মোট ৫৯টি গ্র্যান্ড স্ল্যাম ট্রফি রয়েছে মার্টিনার দখলে।

ডব্লিউটিএ-র বিবৃতিতে মার্টিনা নিজেই অসুস্থতার কথা জানান অনুরাগীদের। তিনি এও জানিয়েছেন যে, জোড়া ধাক্কা সামলাতে কিছুদিন কষ্ট হবে বটে, তবে আশার কথা এই যে, প্রাথমিক পর্যায়ে থাকা মারণরোগ সারানো যেতে পারে। তিনি নিজের সর্বশক্তি দিয়ে লড়াই চালাবেন বলেও আশ্বস্ত করেছেন অনুরাগীদের।

এর আগে ২০১০ সালে স্তন ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন মার্টিনা। সেই সময় যথাযথ চিকিৎসায় সুস্থ হয়ে ওঠেন তিনি। এক দশক পরে ফের একই অসুস্থতার মুখোমুখি হতে হয় প্রাক্তন তারকাকে। সামনেই অস্ট্রেলিয়ান ওপেন। টেনিস চ্যানেল স্টুডিওর হয়ে টুর্নামেন্টটি কাভার করার কথা ছিল নাভ্রাতিলোভার। কিন্তু তার আগেই জানতে পারলেন ফের ক্যান্সারে আক্রান্ত তিনি।

নাভ্রাতিলোভার এজেন্ট মেরি গ্রিনহ্যাম বলেন, ‘যেহেতু একেবারে প্রাথমিক পর্যায়ে ক্যানসার ধরা পড়েছে, তাই আমরা আশাবাদী।’ উন্মুক্ত যুগে নারী টেনিস তারকাদের মধ্যে সবচেয়ে বেশি ৫৯ টি শিরোপা জিতেছেন নাভ্রাতিলোভা। ১৮ টি গ্র্যান্ড স্ল্যামের ভেতর উইম্বলডনের জিতেছেন ৯ টি। তাছাড়া ইউএস ওপেনে ৪ টি, অস্ট্রেলিয়ান ওপেনে ৩ টি ও ফ্রেঞ্চ ওপেনে জিতেছেন ২ টি শিরোপা। খেলোয়াড়ি জীবনে তার চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস ইভার্ট গত বছর জরায়ুর ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন। তবে তিনি এখন পুরোপুরি সুস্থ।

You might also like!