Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Game

2 years ago

India vs West Indies : ক্যারিবিয়ান সফরে দ্রাবিড়ের বিশেষ রেকর্ড কি ভাঙতে পারবেন বিরাট-রোহিতরা?

Rohit Sharma &  Virat Kohli (File Picture)
Rohit Sharma & Virat Kohli (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক : আর দু'দিন পরেই অর্থাৎ ১২ জুলাই ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ডমিনিকার উইন্ডসর পার্কে লড়াইয়ে নামছে রোহিত শর্মার ভারত। ওই দিন থেকেই শুরু হচ্ছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে দলের কোচ রাহুল দ্রাবিড়ের এমন এক রেকর্ড রয়েছে, যা বিরাট কোহলি, রোহিত শর্মারা ভাঙতে পারেননি এখনও। প্রশ্ন উঠেছে, এবারে ক্যারিবিয়ান সফরে কোচ দ্রাবিড়ের সামনে তাঁরই বিশেষ রেকর্ড কি ভাঙতে পারবেন বিরাট-রোহিতরা?

আসলে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি রান করা ভারতীয় ক্রিকেটারের তালিকায় শীর্ষে রয়েছেন রাহুল দ্রাবিড়। তিনি ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে মোট ১৫১১ রান করেছেন। ১৯৯৭ থেকে ২০১১ অবধি ওয়েস্ট ইন্ডিজের মাঠে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ১৭টি ম্যাচে ২৮টি ইনিংসে মোট ১৫১১ রান করেছেন দ্রাবিড়। তাঁর সর্বাধিক রান ১৪৬। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে দ্রাবিড়ের রয়েছে ৩টি শতরান এবং ১১টি অর্ধশতরান।

রোহিত, বিরাট, রাহানেরা কখনও দ্রাবিড়ের এই রেকর্ড ভাঙতে পারবেন না ওয়েস্ট ইন্ডিজের মাটিতে। ভারতীয় ব্যাটার হিসেবে সবচেয়ে বেশি রানের দিক থেকে রাহুর দ্রাবিড়ের ধারে কাছে কেউ নেই। কারণ ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ওয়েষ্ট ইন্ডিজের মাটিতে ভারত অধিনায়ক রোহিত শর্মার ব্যাটে এসেছে মাত্র ৫০ রান। অজিঙ্ক রাহানের ব্যাটে এসেছে ৫১৪ রান। বিরাট কোহলি ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে করেছেন ৪৬৩ রান। ফলে রাহুল দ্রাবিড়ের সবচেয়ে বেশি টেস্ট রানের রেকর্ড থেকে এখনও বহু দূরে রয়েছেন বিরাট-রোহিতরা। এ বারের ক্যারিবিয়ান সফরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। তাতে অবশ্য এই ত্রয়ীর কাছে সুযোগ থাকবে দ্রাবিড়ের সঙ্গে ব্যবধান কমানোর।


You might also like!