Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Game

2 years ago

Mohammed Shami: গ্রেফতার হতে পারেন শামি? সুপ্রিম কোর্টের নির্দেশে বিপাকে তারকা পেসার

Mohammed Shami
Mohammed Shami

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বিশ্বকাপের আগেই গ্রেফতার হতে পারেন ভারতীয় ক্রিকেট দলের তারকা ফাস্ট বোলার মহম্মদ শামি। আদালতের সাম্প্রতিকতম নির্দেশের পর অন্তত আইনি দিক থেকে এমন সম্ভাবনা থাকছেই।

মহম্মদ শামির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসা-সহ একাধিক অভিযোগ করেছিলেন স্ত্রী হাসিন জাহান। আলিপুর সেশন কোর্টকে এই বিষয়টি আগামী এক মাসের মধ্যে মিটিয়ে ফেলার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানিয়েছে, যদি তার মধ্যে মিটিয়ে ফেলা সম্ভব না হয়, তা হলে স্থগিতাদেশের ব্যাপারে নতুন করে ভাবতে হবে। অর্থাৎ সে ক্ষেত্রে আলিপুর সেশন কোর্ট মহম্মদ শামির গ্রেফতারির বিরুদ্ধে স্থগিতাদেশ তুলে নিতে পারে এবং শামি বিশ্বকাপের আগেই গ্রেফতার হতে পারেন।

বৃহস্পতিবার এই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন একটি বেঞ্চ। সেই বেঞ্চের সদস্য ছিলেন বিচারপতি পিভি নরসীমা এবং বিচারপতি মনোজ মিশ্র।

ঘটনাটি প্রায় ৫ বছরের পুরনো। ২০১৮-র ৮ মার্চ যাদবপুর থানায় শামির বিরুদ্ধে একাধিক ধারায় অভিযোগ করেন হাসিন। মামলাটি ওঠে আলিপুর আদালতের অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের অধীনে। তিনি ২০১৯-এর ২৯ অগস্ট শামিকে গ্রেফতারির নির্দেশ দেন।

শামি নিম্ম আদালতে পাল্টা আবেদন করেন। সেই আদালত ২০১৯-এর ২ নভেম্বর পর্যন্ত শামির গ্রেফতারিতে স্থগিতাদেশ দেয়। তারপর আর মামলা তেমন এগেয়নি। মামলা যাতে দ্রুত এগোয় সেই জন্য কলকাতা হাই কোর্টে গিয়েছিলেন হাসিন৷ আবেদন খারিজ করে তাঁকে সুপৃরিম কোর্টে যাওয়ার নির্দেশ দেয় হাই কোর্ট।

You might also like!