Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Game

2 years ago

Asian Games 2023 :এশিয়ান গেমসে সোনা জিতলেন বোপান্না-ঋুতুজা

Bopanna-Rituja won gold in the Asian Games
Bopanna-Rituja won gold in the Asian Games

 

হানঝাউ, ৩০ সেপ্টেম্বর: এশিয়ান গেমসে ভারতীয় টেনিস প্লেয়াররা সবসময়ই প্রত্যাশা পূরণ করে এসেছেন। এবারও করলেন বোপান্না। এবার বোপান্নার হাত ধরেই সোনা এল টেনিসে। ৪৩ বছর বয়সেও বোপান্না করে দেখালেন। এই বয়সে সাফল্য, ভাবা যায়! বোপান্না দৃষ্টান্ত হয়ে থাকলেন!

একের পর এক অঘটন ঘটিয়ে এশিয়ান গেমসের টেনিসের ফাইনালে পা রেখেছিলেন চিনা তাইপের জুটি। ফাইনালের শুরুতেও সাং হাও হুয়াং-এন শাও লিয়াং জুটি ঝলক দেখাচ্ছিলেন। মনে হচ্ছিল ভারতীয় জুটির হয়তো সোনা জেতা হবে না। শেষ পর্যন্ত তা হল না। প্রথম সেটে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত টেনিসের মিক্সড ডাবলসে সোনা জিতলেন রোহন বোপান্না-ঋুতুজা ভোসলে।

২-৬,৬-৩ ও ১০-৪ সেটে জিতে নেন ম্যাচ। এই জয়ে এশিয়ান গেমসের টেনিস থেকে ভারতের প্রথম সোনা। এশিয়ান গেমস থেকে সব মিলিয়ে নবম সোনা।

You might also like!