Game

3 years ago

PBKS vs RCB IPL 2023: জয়ের সরণীতে ফিরতে মরিয়া বেঙ্গালুরু ও পাঞ্জাব কিংসের

PBKS vs RCB IPL
PBKS vs RCB IPL

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ এখনও পর্যন্ত আইপিএলে জয়ের ফর্মুলা পায়নি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই মরশুমের সবথেকে শক্তিশালী টিম ফাফ দুপ্লেসিরাই। বিরাট কোহলি, গ্লেন ম্যাক্সওয়েল, অধিনায়ক নিজেই টিমের অন্যতম ব্যাটিং শক্তি। কিন্তু বোলিংয়ের ধারাবাহিকতার অভাবে বারবার হারের মুখে পড়তে হয়েছে দলকে।

চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে মহম্মদ সিরাজ বাদে টিমের স্পিনার ও পেসার, প্রত্যেকের ইকনমি রেট ১০-এর বেশি। প্রথম ৫টি ম্যাচের মধ্যে ৩টি ম্যাচই হেরেছেন বিরাটরা। পঞ্জাবের বিরুদ্ধে মোহালিতে সেই ভুল করতে চায় না আরসিবি।

এদিকে এবার টুর্নামেন্টে প্রথম ৫ ম্যাচের মধ্যে ৩ ম্যাচে জয় পেয়েছে পঞ্জাব কিংস। চোটের জন্য টিমে নেই অধিনায়ক শিখর ধাওয়ান। লখনউর বিরুদ্ধে কাঁধে চোট পেয়েছেন ধাওয়ান। তাঁর অনুপস্থিতিতে টিমকে নেতৃত্ব দেন স্যাম কুরান। লখনউকে হারায় পঞ্জাব। আরসিবির শক্তিশালী ব্যাটিং লাইন আপকে আটকাতে তাঁদের ভরসা, আর্শদীপ সিং ও কাগিসো রাবাদা।


You might also like!